IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় ডিবি পরিচয়ে বাড়িতে হানা, স্বর্ণালংকার লুটের অভিযোগ; তিনজন আটক

মান্দায় ডিবি পরিচয়ে বাড়িতে হানা, স্বর্ণালংকার লুটের অভিযোগ; তিনজন আটক

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে একটি বাড়িতে ঢুকে স্বর্ণালংকার লুটের অভিযোগে তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারইটঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন দিনাজপুরের বিরামপুর উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে এনামুল হক (৩২), চাপড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মানিক হোসেন (৩২) এবং ফুলবাড়ী উপজেলার মুক্তারপুর গ্রামের ইউসুফ খলিফার ছেলে মুন্না হাসান (৩৫)।

এ সময় অভিযুক্ত ব্যক্তিদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও একটি হাতকড়া জব্দ করেছে পুলিশ। একইসঙ্গে তাদের কাছ থেকে ২ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার দুপুরে ওই তিন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে পারইটঙ্গী গ্রামের বিপুল চন্দ্র প্রামাণিকের বাড়িতে যান। বাড়িতে মাদক রয়েছে—এমন কথা বলে তাঁরা ভেতরে প্রবেশ করে তল্লাশি শুরু করেন।

একপর্যায়ে তাঁরা বাড়ির শোকেস খুলে স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ করেন বাড়ির মালিক। তাঁদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে তাঁদের ধাওয়া করেন। পরে পাশের বাগমারা উপজেলার সিমলা বাজার এলাকায় তিনজনকে আটক করা হয়। এ সময় স্থানীয় লোকজন তাঁদের মারধর করে পুলিশের হাতে তুলে দেন।

বিপুল চন্দ্র প্রামাণিক বলেন, মাদক উদ্ধারের কথা বলে তাঁর বাড়িতে ঢুকে ওই ব্যক্তিরা তল্লাশি শুরু করেন। পরে শোকেস থেকে ৮ লাখ ১০ হাজার বিভিন্ন স্বর্ণালংকার ও ৫৬ হাজার টাকা নিয়ে পালানোর চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের আটক করা হয়।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আলেফ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় বিপুল চন্দ্র প্রামাণিক বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। আটক ব্যক্তিদের রোববার আদালতে পাঠানো হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31