IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কিয়েভের কাছে গুদামে রুশ হামলায় নিহত ২৭চাঁপাইনবাবগঞ্জে ৩৩ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার, স্বামী পলাতকবাগমারায় মাদক বিক্রেতা ফেন্সি রানী জুলেখাসহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনমান্দায় ডিবি পরিচয়ে বাড়িতে হানা, স্বর্ণালংকার লুটের অভিযোগ; তিনজন আটকচারঘাটে ১৮৫ পিচ ইয়াবাসহ চিহিৃত ২ মাদক ব্যবসায়ী আটকপ্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ভূমিমন্ত্রী মিনুআত্রাইয়ে বাল্যবিবাহ পণ্ড, পুলিশ-প্রশাসনের ওপর হামলা; বরসহ গ্রেপ্তার ৩সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে খাস জমি বরাদ্দে সহযোগীতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররায়গঞ্জের একটি গ্রামের চার-চারটি রাস্তার একটিও পাকা না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা‘শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করছে’চারঘাটে মাকে ঔষধ খাওয়ানোকে কেন্দ্র করেভাই ও ভাইয়ের শশুর বাড়ীর লোকজনকে নিয়ে হামলায়রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ১৪ জানুয়ারিগোদাগাড়ীতে উজানপাড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুনিবাসের নূর একাডেমিক ভবনের উদ্বোধনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১লায়ন্স ক্লাব অব রাজশাহীসেন্ট্রাল এর ক্লাব চাটার্ডউপস্থাপন ও অভিষেক
Home >> টপ নিউজ >> প্রবাস >> কিয়েভের কাছে গুদামে রুশ হামলায় নিহত ২৭

কিয়েভের কাছে গুদামে রুশ হামলায় নিহত ২৭

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গুদামে রাশিয়ার ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪২ জন। নিহত ব্যক্তিদের মধ্যে স্থানীয় এক মেয়রও রয়েছেন। শনিবার ইউক্রেনের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

কিয়েভের আঞ্চলিক গভর্নর তিমুর তকাচেঙ্কো বলেন, কিয়েভের পশ্চিমে বুচা জেলার একটি গুদামে শুক্রবার রাতে রুশ ড্রোন আঘাত হানে। হামলার পর সেখানে বিস্ফোরণ হয় এবং বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। আগুন আশপাশের আবাসিক ভবন ও একটি রেস্তোরাঁতেও ছড়িয়ে পড়ে।

তকাচেঙ্কো জানান, হামলায় অন্তত ৫০টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকা থেকে ৩৮০ জনের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে দিমিত্রিভস্কা গ্রামের মেয়র তারাস দিদিচ রয়েছেন।

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, গুদামটিতে বিস্ফোরক সামগ্রী সংরক্ষণ করা হচ্ছিল। এ ধরনের সামগ্রী আবাসিক এলাকার কাছে কীভাবে রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ইউক্রেনের প্রসিকিউটররা এ ঘটনায় তদন্ত শুরু করেছেন। গুদামে বিস্ফোরক সামগ্রী সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অনুমতি ও সরকারি অনুমোদন ছিল কিনা, তা তদন্ত করে দেখা হবে। এ ঘটনায় দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের কোনো ধরনের অপরাধমূলক অবহেলা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, কিয়েভের কাছে মিলা গ্রামের একটি গুদামে রুশ হামলার পর বিস্ফোরণ ঘটে। তিনি বলেন, আবাসিক এলাকার কাছে গোলাবারুদ সংরক্ষণের বিষয়ে স্পষ্ট বিধিনিষেধ রয়েছে।

জেলেনস্কি আরও বলেন, এ ঘটনায় অপরাধমূলক কার্যক্রমের আওতায় তদন্ত হবে। তার ভাষ্য, ‘বিধিনিষেধ রয়েছে- আবাসিক এলাকা বা বাড়ির কাছে গোলাবারুদ সংরক্ষণ করা যায় না।’

ইউক্রেনের প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি ঘটনাটিকে ‘অপরাধমূলক অবহেলা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এর আগে জুলাই মাসে কিয়েভের কাছে ভিশনেভে একটি গোলাবারুদ গুদামে প্রাণঘাতী হামলার পর তদন্তে গুরুতর অনিয়মের বিষয়টি উঠে এসেছিল। রাষ্ট্রীয় মালিকানাধীন একটি প্রতিষ্ঠান আবাসিক ভবন থেকে নিরাপদ দূরত্বে গোলাবারুদ সংরক্ষণের নিয়ম মানেনি বলেও ওই তদন্তে জানা যায়।

কোরেতস্কি বলেন, যুদ্ধের পঞ্চম বছরে একই ধরনের ভুল বারবার হওয়া মেনে নেওয়া যায় না। এ ঘটনায় দায়ী প্রত্যেক ব্যক্তিকে কঠোর শাস্তির আওতায় আনার কথাও বলেন তিনি।

এদিকে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ইউক্রেনের বিভিন্ন এলাকায় অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ও ২৬৭টি ড্রোন ছুড়েছে রাশিয়া।

গুদামে হামলার বাইরে শনিবার রুশ হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওদেসা এলাকায় একজন এবং কিয়েভের উপশহর বোরিসপিলে ১৪ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

অন্যদিকে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত ও নয়জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ক্রিমিয়ার সেভাস্তোপলেও ইউক্রেনের ড্রোন হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন বলে সেখানকার রুশ নিয়োগকৃত গভর্নর জানিয়েছেন।

সূত্র: আল-জাজিরা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ