ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : “করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের জেলা তথ্য অফিস কর্তৃক সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং উন্নয়ন কার্যক্রম বিষয়ে নারী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় কামারখন্দ উপজেলার মুগবেলাই লুৎফিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ আলী এঁর সভাপতিত্বে নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারের নীতি, আদর্শ ও সংস্কারমূলক কার্যক্রমের অগ্রগতির উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার ড. বিপাশা হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কামারখন্দ উপজেলা কৃষি অফিসার মোঃ ফরিদ হোসাইন, কামারখন্দ উপজেলার মুগবেলাই লুৎফিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শাহনাজ আক্তার।
উল্লেখ্য ঃ বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গঠনে গৃহীত পদক্ষেপসমূহ, ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, মাদক, গুজব, অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধ, ধর্ষণ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম, তথ্য অধিকার ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। দুইশতাধিক নরীদের উপস্থিতিতে প্রধান অতিথি ড. বিপাশা হোসাইন দেশের উন্নয়নে নারেীদের ভুমিকা বিষয়ে আলোচনায় বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠি নারী তাদেরকে পিছনে ফেলে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই আগামীতে দেশের উন্নয়নে ভুমিকা রাখতে হলে নারীদেরকে যোগ্য হিসেবে গড়ে উঠতে হবে। এজন্য বাল্যবিবাহবন্ধ করতে হবে, মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে এবং নারীদের আর্থিকভাবে সক্ষমতা অর্জন করতে হবে। সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ আলী বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা ইতোমধ্যেই বাস্তবায়ন শুরু করেছে। ফ্যামিলী কার্ড,কৃষককার্ড, খালখনন, বৃক্ষরোপনসহ বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। জুলাই অভ্যুত্থানের আকাঙ্খাকে বাস্তাবায়নের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে।
দেশকে এগিয়ে নিতে সকলকে সরকারের গৃহিত কার্যক্রমকে সহযোগিতা করতে হবে। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উপর নির্মিত ডকুমেন্টারী প্রদর্শন করা হয়।



