IMG-LOGO

বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী আলিফ দত্তের হত্যাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে অঙ্গীকার‘অপরাধের বেশিরভাগ ক্ষেত্রেই মূল চালিকাশক্তি মাদক-জুয়া’নিত্যপণ্যের বাজারে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানাফুলবাড়ীতে প্রতারনা করে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলনডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা দিনব্যাপী কর্মশালানতুন করে উত্তপ্ত ভারতের মণিপুর, দুই দিনের রক্তক্ষয়ী হামলা, নিহত ৬সিরাজগঞ্জে নাট্য সংগঠন নাট্যলোক এর উত্তর বাংলার প্রথম স্টুডিও থিয়েটার হল সিরাজগঞ্জে এর উদ্বোধন উদ্বোধনভিপি সম্পত্তির জমি নিয়ে সংঘর্ষ ; ৫ দিন পর আহত মাসুদের মৃত্যুচাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধারগাজী লুৎফর রহমান অরুণের মৃত্যুবার্ষিকীতে বন্ধুসভার কবর জিয়ারতনিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩গোমস্তাপুরে ৪৭ বোতল চোলাই মদসহ দুইজন আটক, ৩ মাসের কারাদণ্ডগোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল,শিক্ষাবৃত্তি ও সলাই মেশিন বিতরণনন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে অঙ্গীকার

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে অঙ্গীকার

ধূমকেতু প্রতিবেদক,ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিশুদের ঝরে পড়া রোধে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার আলো থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয়, সে বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শপথগ্রহণ করানো হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগিতায় নানান আয়োজনের মাধ্যমে অঙ্গীকার ও গ্রপথগ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন।

এ সময় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফ হাসান, ওয়ার্ল্ড ভিশনের নর্দান বাংলাদেশ ক্লাস্টার ডেপুটি ডিরেক্টর রাজু ইউলিয়াম রোজারিও, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, এপি ম্যানেজার লাবলু খান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের ভবিষ্যৎ গঠনের পথে বড় বাধা। এসব সমস্যা প্রতিরোধে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একযোগে কাজ করতে হবে। বাল্যবিবাহের কারণে শিশুদের স্বাভাবিক বিকাশ ও শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয়। অন্যদিকে, শিশুশ্রম শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। দারিদ্র্য, অসচেতনতা ও পারিবারিক নানা সংকটের কারণে অনেক শিশু বিদ্যালয় থেকে ঝরে পড়ে। এসব সমস্যা সমাধানে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031