IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে অংশীজনদের সাথে সমন্বয় সভাঅনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েটপ্রবাসীদের নিরাপত্তা-জ্বালানি সংকটের শঙ্কার কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানমেয়ের বাড়ি যাওয়ার পথে বাসের চাপায় বৃদ্ধের মৃত্যুপ্রতিমন্ত্রীর সামনেই কুষ্টিয়ায় ছাত্রদলের দুই গ্রুপের হট্টগোল-হাতাহাতিবাংলাদেশের সঙ্গে বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তিপানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, হুমকিতে বসতভিটা-ফসলি জমি, বিদ্যালয়ে ফিরতে পারেননি শিক্ষার্থীরাবন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ
Home >> টপ নিউজ >> শিক্ষা >> অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

ধূমকেতু প্রতিবেদক : ইউরোপ, আমেরিকা ও এশিয়ার ১৪টি দেশের গবেষণাপত্রকে পেছনে ফেলে আন্তর্জাতিক কনফারেন্সে বেস্ট পেপার অ্যাওয়ার্ড অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক অলোক কুমার পাল এবং ২০ ব্যাচের শিক্ষার্থী মো. আবু তালহা রনি যৌথভাবে এই গৌরব অর্জন করেন। তাদের গবেষণার বিষয় ছিল ‘অনুসন্ধান ও উদ্ধারকাজের জন্য স্বয়ংক্রিয় আকাশযান ও ফিল্ড রোবোটিক্স’ (AUTONOMOUS AERIAL AND FIELD ROBOTICS FOR SEARCH AND RESCUE)।

গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দুই দিনব্যাপী ‘RAAICON 2026’ 5th IEEE International Conference on Robotics, Automation, Artificial Intelligence and Internet of Things অনুষ্ঠিত হয়। কনফারেন্সে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ ১৪ দেশের প্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট দেশের গবেষক অংশগ্রহণ করেন। IEEE বাংলাদেশ সেকশন ও IEEE Robotics and Automation Society Bangladesh Chapter-এর যৌথ আয়োজনে এবং যবিপ্রবির ব্যবস্থাপনায় সম্মেলনটি সরাসরি ও অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ১৪টি দেশের গবেষকবৃন্দের মোট ৫১৭টি গবেষণাপত্র জমা পড়ে। পর্যালোচনা ও বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এর মধ্যে ১৪৫টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়। গবেষণাপত্র গ্রহণের হার ছিল মাত্র প্রায় ২৮ শতাংশ। দুই দিনব্যাপী সম্মেলনে রোবটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংসের বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন দেশের গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণালব্ধ ফলাফল, অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হয়।

গত শুক্রবার সকালে যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। সম্মেলনে কি-নোট স্পিকার হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন ক্যালিফোর্নিয়ায় অবস্থিত Applied Materials Inc.-এর সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার রাম চন্দ্র পালসানিয়া। তিনি সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিংয়ে প্রেডিক্টিভ মেইনটেন্যান্স এবং যন্ত্রের ডাউনটাইম কমাতে এআই-চালিত অটোমেশনের ব্যবহার নিয়ে আলোচনা করেন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031