ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া পৌরসভার এলাকায় কৃষ্ণপুরের বোনাপাড়া গ্রামে মাদকবিরোধী টাস্কফোর্সের এক অভিযান অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় প্রায় ২০০ লিটারের অধিক প্রস্তুতিকৃত চোলাই মদ এবং চোলাই মদ প্রস্তুতির বিপুল পরিমাণ সরঞ্জামাদি জব্দ করা হয়।
৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭ টার সময় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শিবু দাশ। অভিযান চলাকালীন সময় প্রায় ২০০ লিটারের অধিক প্রস্তুতিকৃত চোলাই মদ এবং চোলাই মদ প্রস্তুতির বিপুল পরিমাণ সরঞ্জামাদি জব্দ করা হয় মোবাইল কোর্টের মাধ্যমে জব্দকৃত চোলাই মদ ও সরঞ্জামাদি জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
অভিযোগ শেষে পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শিবু দাশ বলেন,সমাজের শান্তি-শৃঙ্খলা এবং যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



