ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : রাজশাহীর চারঘাটের ঐতিহ্যবাহি পুরাতন ষ্ট্রেশনে ট্রেন থামানো,বন্ধ ষ্ট্রেশন পুনরায় চালু ও সংস্কারের দীর্ঘদিনের দাবিতে আন্দোলন করে আসছিল চারঘাট,বাঘা ও পুঠিয়া ৩টি উপজেলার সর্বস্তররের জনতা।
জনতার এ আন্দোলনকে যৌক্তিক দাবি মনে করে আন্দোলনকে থামাতে একত্বতা প্রকাশ করে দাবি পুরনের প্রতিশ্রুতি ঘোষনা দিয়েছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে বুধবার নতুন ভাবে ট্রেন থামানো, বন্ধ ষ্ট্রেশন পুনরায় চালু ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাংসদ আবু সাইদ চাঁদ।
এ সময় সাংসদ আবু সাইদ চাঁদ বলেন, ৩টি উপজেলার সর্বস্তরের মানুষের প্রানের দাবি ছিল ষ্ট্রেশনটিতে ট্রেন থামানো ,বন্ধ ষ্ট্রেশন চালু ও সংস্কারের। আজ সেই দাবি অনেকাংশেপুরন হয়েছে। নন্দনগাছী ষ্ট্রেশনটি৩ টি উপজেলাবাসীর্র যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ।
নন্দনগাছী রেলস্টেশন সংস্কার বাস্তবায়ন কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, নিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।


