IMG-LOGO

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই’বাগমারায় কবর খননের সময় ৬.৭ কেজি কষ্টিপাথর উদ্ধারবদলগাছীতে প্রাথমিক শিক্ষক বদলি ; নিয়ম মেনে নাকি নীতিমালা লঙ্ঘনআত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যুবাগমারায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির সংবর্ধনা ও স্বাস্থ্যসেবা মতবিনিময় সভানিয়ামতপুরে অবাধে বন বিভাগের গাছ কাটার অভিযোগবলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেইমেসির বিদায়ে রোনালদো যে বার্তা দিলেননন্দীগ্রামে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন সুমনবাঘায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব শুরু হচ্ছে আজশেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারতনন্দীগ্রামে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিলরাহুল-প্রিয়াঙ্কা গান্ধীকে ফের আটক‘বন্ধুত্ব চাইলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে’অবশেষে চারঘাটের নন্দনগাছী ষ্ট্রেশনে থামলো ট্রেনবন্ধ ষ্ট্রেশন চালু ও সংস্কারের উদ্বোধন করলেন সাংসদ চাঁদ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় কবর খননের সময় ৬.৭ কেজি কষ্টিপাথর উদ্ধার

বাগমারায় কবর খননের সময় ৬.৭ কেজি কষ্টিপাথর উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় কবর খননের সময় মাটির প্রায় তিন ফুট গভীর থেকে ৬.৭ কেজি ওজনের একটি কষ্টিপাথর বৃহস্পতিবার সকালে উদ্ধার করে বাগমারা থানা পুলিশ। পরে গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের সহযোগীতায় পাথরটি উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ। এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ১ নম্বর গোবিন্দপাড়া ইউনিয়নের রামপুরপাথার গ্রামের মৃত সাবের আলীর স্ত্রী মৃত মুকি বিবি (১০০)-এর কবর খননের সময় মাটির প্রায় তিন ফুট নিচে শক্ত একটি পাথরের সন্ধান পাওয়া যায়। পরে সেটি মাটি থেকে তুলে আনলে স্থানীয়রা পাথরটি কষ্টিপাথর বলে ধারণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাথরটি উদ্ধার করে। উদ্ধার করা পাথরটির ওজন প্রায় ৬.৭ কেজি বলে জানা গেছে।
এদিকে কবর খননের সময় মাটির গভীর থেকে এমন একটি পাথর পাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পাথরটি আসলেই কষ্টিপাথর কি না এবং এর প্রকৃত মূল্য বা ঐতিহাসিক কোনো গুরুত্ব রয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের এসআই ডিএম জহিরুল ইসলাম জানিয়েছেন, উদ্ধার করা পাথরটি তাদের হেফাজতে রয়েছে। বিষয়টি যাচাই করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930