IMG-LOGO

মঙ্গলবার, ১০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপসিরাজগঞ্জে বার্ষিক ক্রীড়া কর্মসূচি বালক বালিকাদের সাঁতার প্রশিক্ষণ উদ্বোধনঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই স্থানে বিস্ফোরণগোমস্তাপুরে সড়কে ঝরলো মুক্তিযোদ্ধা কমান্ডারের প্রাণমহাদেবপুরে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা, অতঃপর প্রাণনাশের হুমকীর অভিযোগগোদাগাড়ীতে সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ,আধা ঘণ্টা যান চলাচল বন্ধ‘হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে’‘পাসপোর্ট নিয়ে শেখ হাসিনার নাটকের সুযোগ নেই’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত

রাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে দ্বন্দ্ব থামাতে গিয়ে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনকে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার রাতোয়াল রাখালগাছীপাড়া গ্রামে। এঘটনায় গ্রামপুলিশ রিপন হোসেন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে কালীগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডের দায়িত্বে থাকা গ্রামপুলিশ রিপন হোসেন (২৬) জানান,তার আপন চাচাতো ভাই রফিকুল ইসলামের ছেলে রনি ইসলাম (৪০) সৌদি আরবে থাকা অবস্থায় গত ৩/৪মাস আগে স্ত্রীকে তালাক প্রদান করে। কিন্তু রনি ইসলাম সৌদি আরবে যাবার সময় তার স্ত্রী বিভিন্ন লোকজনের নিকট থেকে ধারের কয়েক লাখ টাকা ফেরৎ না পাওয়ায় বাড়ী ছেরে যাননি। এরই মধ্যে সোমবার রাতে রনি ইসলাম সৌদি আরব থেকে বাড়ীতে পৌছে তালাকপ্রাপ্ত স্ত্রীকে বাড়ী থেকে বের হয়ে যেতে বলেন। এরই জ্বের ধরে মঙ্গলবার সকালে রনি ইসলাম তার স্ত্রীকে বাড়ী থেকে বের করে দিতে গেলে আবারো দ্বন্দ্ব শুরু হয়। এসময় গ্রামপুলিশ রিপনের মা দ্বন্দ্ব থামাতে এগিয়ে গেলে তাকে মারধর করে। এরপর রিপনের বাবা এগিয়ে গেলে তাকেও মারধর করে। পরে রিপন হোসেন মোবাইল ফোনে খবর পেয়ে ইউনিয়ন পরিষদ থেকে দ্রুত ছুটে গেলে তাকেও মারধর করে। এতে রিপন,তার মা এবং বাবা আহত হয় বলে দাবি করেন রিপন হোসেন। এঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তবে রনি ইসলাম দাবি করে বলেন,নানান অসংগতির কারনে সৌদি আরেব থাকা অবস্থায় গত ৪মাস আগে স্ত্রীকে তালাক দিয়েছেন। কিন্তু রিপন এবং রিপনের বাবা মায়ের কারনে তালাকের পরেও তার স্ত্রী বাড়ী ছেরে যাননি। সোমবার রাতে সৌদি আরব থেকে বাড়ীতে এসে তালাকপ্রাপ্ত স্ত্রীকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলি। সকালে আবারো বাড়ী থেকে বের হয়ে যেতে বললে গ্রামপুলিশ রিপন এবং তার বাবা মা আমাদের উপর হামলা চালিয়ে মারপিট করে। এতে রনি ইসলাম,রনির মা এবং ভাই আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি আরো বলেন,তার মাথায় কয়েকটি এবং তার মায়ের মাথায় ২১টি সেলাই রয়েছে। এঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান রনি ইসলাম।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,রাতোয়াল গ্রামে মারপিটের ঘটনায় গ্রামপুলিশ রিপন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31