IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> এবার ভারতের পার্লামেন্ট ঘেরাও করে বিক্ষোভের হুমকি কৃষকদের

এবার ভারতের পার্লামেন্ট ঘেরাও করে বিক্ষোভের হুমকি কৃষকদের

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতে কৃষক আন্দোলন আরও বিস্তৃত হচ্ছে। কৃষি আইন বাতিলের দাবিতে এবার সংসদ ভবন পর্যন্ত মিছিল ও ঘেরাও করে বিক্ষোভের ডাক দিয়েছে বিক্ষোভকারী কৃষক সংগঠনগুলো। মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসে লক্ষাধিক ট্রাকটর মিছিল নিয়ে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে কৌতুহল।

বিশ্বের বৃহত্তম কৃষক বিক্ষোভের দিন হিসেবে প্রজাতন্ত্র দিবসের দিকে চোখ রাখছে আন্তর্জাতিক মহল। সারা ভারত কৃষকসভা, ভারতীয় কিষান ইউনিয়ন সহ ৫০০টি কৃষক সংগঠন এবার কৃষি আইন তুলে নেওয়ার জন্য সরকারের উপর আরও চাপ দিতে মরিয়া হয়ে উঠেছে।

ক্রান্তিকারী কিষান ইউনিয়নের নেতা দর্শন পাল সিং হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকারকে কৃষি আইন বাতিল করতেই হবে। না হলে সংসদ ভবনের দিকে অভিযান শুরু হবে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই অভিযানের অংশ হিসেবে কৃষকরা দিল্লির চারদিক থেকে ঢুকতে শুরু করবে।

এদিকে মঙ্গলবার কৃষক ট্রাকটর মিছিলে অংশ নিতে ইতোমধ্যে এক লাখ ট্রাকটর হাজির হয়েছে দিল্লির উপকণ্ঠে। প্রথামাফিক সেনা কুচকাওয়াজের পাশাপাশি দিল্লির চারদিকে আউটার রিং রোড ঘিরে হবে নজিরবিহীন ট্রাকটর মিছিল। ফলে সরকার প্রবল চাপের মধ্যেই রয়েছে বলা যায়।

দিল্লি পুলিশের অনুমতি নিয়েই এই ট্রাকটর মিছিল হবে বলে জানিয়েছেন বিক্ষোভকারী কৃষক নেতারা। সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন সিপিআইএম সাংসদ হান্নান মোল্লা বলেছেন, কৃষি আইন বাতিল করতেই হবে। কোনও সমঝোতার রাস্তা নেই।

২৬ জানুয়ারি দিল্লির পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে কৃষক মিছিল ও ট্রাকটর মিছিল হবে। ইতোমধ্যে মহারাষ্ট্রে শুরু হয়েছে কৃষক অবস্থান। নাসিক থেকে মুম্বাই পর্যন্ত কৃষকদের বিরাট মিছিল পৌঁছে গেছে। কৃষক সভার আহ্বানে এই মিছিল মুম্বাইতে বিক্ষোভ করবে বলে জানানো হয়েছে।

কৃষক নেতাদের দাবি, বাণিজ্যিক রাজধানীতে বিক্ষোভের রেশ ছড়াবে বিশ্ব জুড়ে। অন্ধ্রপ্রদেশ, তামিলনাডু, কেরালাসহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে কৃষকরা বিক্ষোভে অংশ নেন। একইভাবে গত ৬১ দিন ধরে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান থেকে আসা লাখ লাখ কৃষক কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির উপকণ্ঠে ঘেরাও করে আছেন। আন্দোলনে এ পর্যন্ত বহু কৃষকের মৃত্যু হয়েছে। সারা ভারত কৃষক সংঘ সমিতির যৌথ মঞ্চের কৃষক নেতাদের দাবি, আইন বাতিল না করে তারা বাড়ি ফিরবেন না। আন্দোলন আরও চালিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31