IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার আশঙ্কা, সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার আশঙ্কা, সতর্কতা জারি

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলার আশঙ্কা করা হচ্ছে। এ জন্য দেশটিতে সতর্কতা জারি করা হয়েছে। দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বুধবার এই সতর্কতা জারি করে। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় এই সতর্কতা জারি করা হলো। গত এক বছরের মধ্যে এটিই প্রথম সতর্কতা জারির ঘটনা।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তুষ্টরা এই হুমকি তৈরি করেছে। ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলায় চরমপন্থীরা উৎসাহী হতে পারে।

সতর্কতায় বলা হয়েছে, হামলার পরিকল্পনার ব্যাপারে এখনও নির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য তথ্য নেই। তবে ক্ষমতা হস্তান্তর নিয়ে হতাশ ব্যক্তিরা হুমকি হিসেবে আবির্ভূত হতে পারে। প্রেসিডেন্টের অভিষেকের পরও আগামী কয়েক সপ্তাহে সন্ত্রাসী কর্মকাণ্ডের উচ্চতর হুমকি রয়েছে।

তথ্য-উপাত্ত অনুযায়ী, ক্ষমতার পালাবাদল নিয়ে বিক্ষুব্ধ কিছু সহিংস উগ্রবাদী সংগঠিত হওয়ার চেষ্টা করছে। সেইসঙ্গে সহিংসতা চালাতে দেওয়া হচ্ছে উসকানি।
সূত্র : বিবিসি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31