IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় জমি নিয়ে দু’পক্ষের দ্বন্দ্বে সুবিধা নিচ্ছে কতিপয় অসাধু ব্যাক্তি

বাঘায় জমি নিয়ে দু’পক্ষের দ্বন্দ্বে সুবিধা নিচ্ছে কতিপয় অসাধু ব্যাক্তি

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় জমি-জমা এবং বাড়ির সামনে প্রাচীর নির্মাণ করার ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে পাল্টা-পাল্টি অভিযোগ দেয়াসহ ক্রমান্বয়ে বিরোধ ঘনিভুত হচ্ছে। আর এসব বিরোধকে পুজি করে সুবিধা নিচ্ছে কতিপয় সুবিধা ভোগী মানুষ। ফলে দুই পরিবারের মধ্যে চলছে কাঁদা ছুড়া-ছুড়ী ও চাপা ক্ষোভ। অনেকেই মনে করছেন, যে কোন সময় এদের মধ্যে রক্ষক্ষয়ী সংঘর্ষও ঘটতে পারে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বাঘা পৌর এলাকার নারায়পুর গ্রামের বাসিন্দা ও পল্লী চিকিৎসক উত্তম সাহা এবং তার ভাই অপুর্ব সাহার সাথে বাড়ীর সামনে রাস্তা সংলগ্ন ওয়াল (প্রচীর) নির্মান করা নিয়ে দ্বন্দ্ব চলছে তাদেরই চাচাতো ভাই বোন-যথাক্রমে শিক্ষক স্বপন সাহা, বিশ্বজিত সাহা এবং ছবি সাহার সাথে। এসব দ্বন্দ্ব নিয়ে ইতোমধ্যে বাঘা পৌর সভার পক্ষ থেকে সার্ভেয়ার দ্বারা জমি মেপে দু’পক্ষের মধ্যে জমি সমবন্টন করে দেয়া হয়েছে।

তবে এ বন্টন স্বপন পক্ষ মেনে ইতোমধ্যে প্রাচীর ভেঙ্গে দিলেও আরেক পক্ষ উত্তম সাহা ও তার ভাই অপূর্ব সাহা এখন পর্যন্ত তাদের গড়া প্রাচীর না ভেঙে বহাল তবিয়তেই অবস্থান করছেন। অভিযোগ রয়েছে, স্থানীয় কিছু সুবিধা ভোগী মানুষ সহ হিন্দু সম্প্রদায়ের কতিপয় নেতা রয়েছেন উত্তম সাহা ও তার ভাই অপূর্ব সাহার পক্ষে। তারা প্রতিনিয়ত উসকানী দিয়ে এই দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি সহ দুই ভাইকে বহাল তবিয়তে রাখার চেষ্টা অব্যাহত রেখেছেন। বিনিময়ে এদের কাছ থেকে তারা নিচ্ছেন আর্থিক সুবিধা।

শুধু তাই নয়, বর্তমানে অপুর্ব নিজে, তার এক প্রতিবেশী এবং স্থানীয় প্রায় অর্ধশত লোকজনের কাছ থেকে স্বাক্ষর নিয়ে কখনো জেলা প্রশাসক, কখনো স্থানীয় সাংসদ এবং কখনো নির্বাহী কর্মকর্তা আবার কখনো বা পৌর মেয়রসহ থানা পুলিশ এবং স্থানীয় সাংবাদিকেদের নানা-ইস্যুতে অভিযোগ দিয়ে রিপোর্ট করানোর চেষ্টা অব্যাহত রেখেছেন।

নারায়নপুর গ্রামের একাধিক ব্যাক্তি জানান, এই দুই পরিবারের মধ্যে দীর্ঘ দিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলমান। গত ৩ মাস পুর্বে পল্লী চিকিৎসক উত্তম সাহাকে নিয়ে একটি টেলিভিশনে প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে নামের আগে ডাক্তার লেখাসহ ডাক্তারী প্রশিক্ষনের সনদ দেখাতে না পারা এবং তার ভাগ্নে অপর এক রুগীকে বেডে শুইয়ে চোখের চিকিৎসা দেওয়ায় ঘটনা নিয়ে ভিডিওসহ একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এই ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এতে উত্তম এবং তার ভাই অপুর্ব সাহার মানক্ষুন্য হয় এবং তারা এ ঘটনার জন্য তার চাচাতো-ভাই বোনদের দায়ি করে।

ঘটনার কয়েকদিন পরে স্থানীয় গনমাধ্যম কর্মীসহ রাজশাহী থেকে আরো কিছু সংবাদ কর্মী ডেকে এনে বাঘা উপজেলা সদরে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে একটি মানববন্ধন কর্মসূচী পালন করেন।

ওই মানববন্ধনে কিছু সুবিধাভোগী অপূর্ব সাহার পক্ষে গলা ফাটিয়ে বক্তিতা করে তাকে আরো বেশি করে উৎকে দেয় বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। এর ফলে উভয় পরিবারের মধ্যে জটিলতা ক্রমশও বৃদ্দি পেতে থাকে। তবে এলাকার সুধীজনরা মনে করছেন, অতিদ্রুত এই দুই পরিবারের মধ্যে চলমান বিরোধ নিরসন হওয়ো জরুলী। তা না হলে এটি আরো বড় আকার ধারণ করবে এবং যে কোন সময় উভয় পরিবারের মধ্যে রক্ষক্ষয়ী সংঘর্ষও ঘটে যেতে পারে।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, উভয় পক্ষ থেকে পৃথক-পৃথক অভিযোগ পেয়েছি। এটি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31