IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইসরাইলি দূতাবাসে বিস্ফোরণ, অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর বাতিল

ইসরাইলি দূতাবাসে বিস্ফোরণ, অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর বাতিল

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের রাজধানীর দিল্লিতে ইসরাইলি দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর বাতিল করা হয়েছে।

শুক্রবার রাতে অমিত শাহের পশ্চিমবঙ্গ রাজ্যে আসার কথা ছিল। সেই সফর আপাতত বাতিল করা হয়েছে। ইজরাইলি দূতাবাসের সামনে বিস্ফোরণের কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর এই সিদ্ধান্ত বলে জানা গেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, দিল্লিতে পরিবর্তিত পরিস্থিতির কারণে অমিত শাহ আসতে পারছেন না। তার সফর স্থগিত করা হয়েছে। সফর কবে হবে তার দিনক্ষণ পরে জানানো হবে।

দিলীপ আরও জানান, শনিবারের পশ্চিমবাঙ্গের অনুষ্ঠান স্থগিত করলেও রোবববার হাওড়ায় যোগদান কর্মসূচি এখনও বহাল রয়েছে।

অমিতের বদলে অন্য কোনও কেন্দ্রীয় নেতা ওই সভায় আসতে পারেন, কিন্তু কে আসবেন তা এখনও তাদের জানা নেই।

শনিবারের ওই সভায় রাজ্যের সাবেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, বিধায়ক বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, হাওড়ার সাবেক মেয়র রথীন চক্রবর্তীসহ কয়েকজনের বিজেপিতে যোগদানের কথা ছিল। তবে, নিরাপত্তার কারণে শনিবার অনুষ্ঠেয় ঠাকুরনগরের ওই সভা ইতিমধ্যেই বাতিল করা হয়েছে।

ভারতের রাজধানী নয়া দিল্লিতে শুক্রবার বিকালে এ পি জে আব্দুল কালাম রোডে অবস্থিত ইসরাইলি দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিস্ফোরণে কেউ হতাহত হননি বলে প্রাথমিক খবরে জানা গিয়েছে। তবে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণের এ ঘটনাকে জঙ্গি হামলা বলে সন্দেহ করছে দিল্লি পুলিশ। ঘটনার পরেই এলাকায় ছুটে যায় ফায়ার সার্ভিস। বিস্ফোরণের পরপরই দিল্লি পুলিশের ফরেনসিক দলও ঘটনাস্থলে পৌঁছে।

প্রাথমিক খবরে জানা গেছে, দূতাবাসের প্রায় দেড়শো মিটার দূরে একটি আবাসনের সামনের ফুটপাথে প্লাস্টিকের ব্যাগের মধ্যে আমোনিয়াম নাইট্রেট জাতীয় বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণের সময় ২ কিলোমিটার দূরে রাইসিনা হিলসের বিজয় চকে ‘বিটিং রিট্রিট’ (প্রজাতন্ত্র দিবসের সমাপ্তি অনুষ্ঠান) চলছিল।

সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই নিরাপত্তার কারণে এলাকা ঘিরে বেষ্টনী তৈরি করে দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)।

দিল্লি পুলিশ জানিয়েছে, দূতাবাসের আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে সিআরপিএফ বাহিনী। এ পরিস্থিতিতে দিল্লি বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়।

এর আগে ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লির ইসরাইলি দূতাবাসের একটি গাড়িতে ‘স্টিকার বোমা’ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ঘটনার পেছনে ইরানের সন্ত্রাসীদের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31