IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাত
Home >> টপ নিউজ >> প্রবাস >> দক্ষিণ কোরিয়ার নাবিকদের ইরান ত্যাগের অনুমতি

দক্ষিণ কোরিয়ার নাবিকদের ইরান ত্যাগের অনুমতি

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রায় এক মাস আগে পারস্য উপসাগর থেকে আটক হওয়া দক্ষিণ কোরিয়ার একটি তেল ট্যাঙ্কারের নাবিকদের ইরান ত্যাগ করার অনুমতি দেয়া হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে মঙ্গলবার বলেছেন, দক্ষিণ কোরিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ইরানের বিচার বিভাগ এসব নাবিককে ইরান ত্যাগের অনুমতি দিয়েছে। বিষয়টিকে তিনি ইরানের পক্ষ থেকে একটি মানবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

তবে দক্ষিণ কোরিয়ার তেল ট্যাঙ্কারটির আইন লঙ্ঘনকারী পদক্ষেপের বিষয়টি এখনো ইরানের আদালতে বিচারাধীন রয়েছে এবং এর ক্যাপ্টেনের বিরুদ্ধেও আদালতে মামলা চলবে বলে জানান তিনি।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌবাহিনী গত ৪ জানুয়ারি পারস্য উপসাগরের পানি দূষিত করার অভিযোগে ২০ ক্রুসহ দক্ষিণ কোরিয়ার একটি তেল ট্যাঙ্কার আটক করে।

জাহাজটি আটকের কয়েকদিনের মধ্যে দক্ষিণ কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফরে এসে ঊচ্চপদস্থ ইরানি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া কয়েকশ’ কোটি ডলার ফেরত দেয়ার আহ্বান জানায় ইরান। কিন্তু তখন বিষয়টি নিয়ে দু’দেশের মধ্যে কোনো আপোষ হয়নি।

ইরান বলছে, সেদেশের তেল বিক্রির প্রায় ৭০০ কোটি ডলার দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ব্যাংকে আটকে আছে। অন্যদিকে সিউল দাবি করছে, আমেরিকার নিষেধাজ্ঞার কারণে এই অর্থ ইরানে পাঠানো সম্ভব হচ্ছে না।

খাতিবজাদে মঙ্গলবার আরও বলেছেন, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে আলাপ করে আরেকবার তার দেশের আটকে পড়া অর্থ ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছেন। এ সময় সিউলের পক্ষ থেকে ইরানের অর্থ ছেড়ে দেয়ার প্রস্তুতির কথা জানিয়ে বলা হয়েছে, নিষেধাজ্ঞা সংক্রান্ত জটিলতার অবসান হওয়া মাত্র তারা ইরানের অর্থ ফেরত দেবেন।-পার্স ট্যুডে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31