IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইরানের সঙ্গে সম্পর্ক বাড়াতে বাইডেন প্রশাসনের নতুন কৌশল

ইরানের সঙ্গে সম্পর্ক বাড়াতে বাইডেন প্রশাসনের নতুন কৌশল

ধূমকেতু নিউজ ডেস্ক : তেল নিষেধাজ্ঞাসহ বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো তুলে না নিয়ে তেহরানের ওপর আর্থিক চাপ কমিয়ে আনার উপায় নিয়ে ভাবছে বাইডেন প্রশাসন।

চারটি সূত্রের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা ব্লুমবার্গ এ খবর জানিয়েছে।

এ বিষয়ে মার্কিন সরকারের অন্যতম বিকল্প হলো ইরানকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে সহায়তা করা। এর মাধ্যমে করোনাভাইরাস প্রাদুর্ভাবের এ সময়ে অর্থনৈতিক মন্দার সঙ্গে লড়াই করতে সক্ষম হবে দেশটি।

সূত্রমতে, বাইডেন প্রশাসন যে বিষয়টি বিবেচনা করছে তা হলো সব নিষেধাজ্ঞা শিথিল করা, যাতে করোনার সঙ্গে সম্পর্কিত আন্তর্জাতিক সাহায্যগুলো ইরানে পৌঁছতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মানবিক কারণে এ জাতীয় পদক্ষেপ গ্রহণ হতে পারে। তবে আন্তর্জাতিক বাজারে ইরানি তেল বিক্রিতে যে নিষেধাজ্ঞাগুলো রয়েছে তা মার্কিন সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করেনি।

গত বছরে তেহরান করোনারভাইরাস মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে ৫ বিলিয়ন ডলার সহায়তা চেয়েছিল।

ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বিশেষত তেল রফতানির ক্ষেত্রে সহায়তা পেলে এ সমস্যা লাঘবে কিছুটা কাজে আসবে। কারণ তেল রপ্তানি ইরানের প্রধান আয়ের উৎস।

গত সেপ্টেম্বরে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ২০১৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে মোট লোকসানের পরিমাণ ছিল ১৫০ বিলিয়ন ডলার।

২০১৮ সালের মে মাসে পারমাণবিক চুক্তি থেকে একতরফা সরে যাওয়ার পর যুক্তরাষ্ট্র তেলের রফতানি বন্ধ করার লক্ষ্যে একই বছরের ৫ নভেম্বর ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে।

এরপর কেন্দ্রীয় ব্যাংকসহ ইরানি ব্যাংকগুলো এ নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয়। ফলে তেহরানের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যায়।

মার্কিন নিষেধাজ্ঞার ফলে অনেক দেশ ইরানের সঙ্গে তাদের বাণিজ্যিক লেনদেন বন্ধ এবং তেহরান থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে।

বাইডেন প্রশাসন এ চুক্তিতে ফিরে যেতে চায়। তবে একই সঙ্গে ইরানকেও তা মেনে চলার দাবি জানিয়েছে।

অন্যদিকে তেহরান ওয়াশিংটনের এই চুক্তিতে প্রথমে ফিরে আসার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

তবে সৌদি আরবের নেতৃত্বে উপসাগরীয় দেশগুলো নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছার লক্ষ্যে ইরান ও আমেরিকার মধ্যে যে কোনো নতুন আলোচনায় অংশ নিতে চায় বলে জানা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31