IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভারতে হিমবাহ ধসে বহু মৃত্যুর শঙ্কা

ভারতে হিমবাহ ধসে বহু মৃত্যুর শঙ্কা

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের উত্তরাখণ্ডে হিমালয়ের একটি হিমবাহ ধসে একটি বাঁধের ওপর পড়ার পর লোকালয় প্লাবিত হয়ে দেড় শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

চীন সীমান্তবর্তী উত্তরাখন্ড প্রদেশের চামোলি জেলায় নন্দাদেবী শিখরের কাছে একটি হিমবাহ ধসে ভাটির বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিয়ে যায়। এতে দেড় শতাধিক মানুষ নিহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী প্রচারণায় আসামে যান। সেখান থেকে এক টুইট বার্তায় উত্তরাখন্ডের দুর্ভাগ্যজনক পরিস্থিতির দিকে নজর রাখছেন বলে জানান।

উত্তরাখন্ড রাজ্যের মুখ্য সচিব ওম প্রকাশ এএনআই নিউজকে বলেন, হিমবাহ ধসের পর যে জলোচ্ছ্বাস ও বন্যা হয়েছে তাতে অন্তত দেড়শো মানুষ মারা যেতে পারে। হিমবাহ ধসের পর বন্যায় আরও বেশ কয়েক শ মানুষ আটকা পড়ে আছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, হিমালয়ের নন্দাদেবী শৃঙ্গের কাছে একটি হিমবাহ বিষ্ফোরিত হওয়ায় তীব্র জলরাশি অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদীতে আকস্মিক বন্যা ডেকে আনে। ওই নদী দুটোতে পানির স্তর হঠাৎ কর কয়েক মিটার বেড়ে যায়। ভাটিতে ঋষিগঙ্গা বিদ্যুৎকেন্দ্র বন্যা আছড়ে পড়ে।

উত্তরাখন্ডের দুর্যোগ মোকাবেলা বাহিনীর ডিআইজি ঋধিম আগরওয়ালকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানায়, ওই বিদ্যুৎকেন্দ্রের দেড়শতাধিক কর্মীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। চামোলি জেলার ওই অঞ্চলে অনেকগুলো রেলপথ ও সড়ক নির্মাণ প্রকল্পেরও কাজ চলছে। সেখানে যে সব শ্রমিক ও কর্মচারীরা রয়েছেন তাদের সুরক্ষা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

রাজ্যের বিপর্যয় মোকাবেলা টিমের দুই শ কর্মী ইতিমধ্যেই ত্রাণ ও উদ্ধার অভিযানে শুরু করেছেন।

ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ)-র পাঁচটি দল ঘটনাস্থলে পৌঁছেছে, যার চারটি গেছে দিল্লি থেকে, আর একটি দেরাদুন থেকে। ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ নামে ভারতের যে সীমান্তরক্ষী বাহিনী চীন-লাগোয়া ওই অঞ্চলটিতে প্রহরার কাজে মোতায়েন, তাদেরও দুটো দল বন্যাবিপর্যস্ত এলাকায় তল্লাসি ও উদ্ধারের কাজ শুরু করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31