IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> ক্ষমতার মেয়াদ আরও বাড়াতে পারে জান্তা সরকার

ক্ষমতার মেয়াদ আরও বাড়াতে পারে জান্তা সরকার

ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারের জান্তা সরকার নিজেদের পাকাপোক্ত করতে আরও সময় ধরে ক্ষমতায় থাকতে পারে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, এমন বাড়তি সময় আরও দুই বছর হতে পারে।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নেত্রী অং সান সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সামরিক জান্তা। এরপর কয়েকটি মামলায় গৃহবন্দি রাখা অং সান সু চিকে।

দেশটিতে সামরিক শাসনের বিরুদ্ধে অব্যাহত আন্দোলনে সহিংসতা বেড়েই চলছে। স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে সেনাবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত সাড়ে পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছেন।

দেশটিতে গত নভেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ক্ষমতা দখল করেন সেনাবাহিনী প্রধান মিন অং হ্লাইয়ং। তবে নির্বাচনে কারচুপির বিষয়টি অস্বীকার করে আসছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার দিনের পাশাপাশি রাতেও বিভিন্ন শহরের রাস্তায় অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ দেখা গেছে। অনেক জায়গায় আন্দোলনকারীরা সামরিক বাহিনীর করা ২০০৮ সালের সংবিধানের কপি পুড়িয়েছে।

জান্তা সরকার শতশত মানুষকে গ্রেফতার করেও তারা আন্দোলন দমাতে পারছে না।

শিল্পী, ব্যবসায়ী থেকে শুরু করে বুদ্ধিজীবীদেরও গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার দেশটির বিখ্যাত কমেডিয়ান জারগনারকে তুলে নিয়ে যায় পুলিশ।

এদিকে আন্তর্জাতিক বিভিন্ন মহলকে দেশটির সেনাবাহিনীর প্রধান বলছেন, তিনি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্ত করবেন।

নির্বাচনে সু চি বা তার দল অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্নে নিরব থাকেন সামরিক বাহিনীর প্রধান।
সূত্র: আলজাজিরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31