IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> ফেসবুকের নিষেধাজ্ঞা বহাল ট্রাম্পের ওপর

ফেসবুকের নিষেধাজ্ঞা বহাল ট্রাম্পের ওপর

ধূমকেতু নিউজ ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট সচল না করার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। গত জানুয়ারিতে মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে তার সমর্থকদের সহিংস হামলার ঘটনায় অ্যাকাউন্টটি বন্ধ করেছিল ফেসবুক। এ খবর সিএনএন ও রয়টার্সের।

বুধবার (৫ মে) ফেসবুকের নিজস্ব আদালতের মতো কর্তৃপক্ষ ওভারসাইট বোর্ড বলেছে, ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার অধিকার তাদের আছে।

সাময়িকভাবে বন্ধ থাকা ট্রাম্পের অ্যাকাউন্ট আবার চালু করা হবে কি না তা মূল্যায়ন করার জন্যই ফেসবুকের ওভারসাইট বোর্ড গতকাল বৈঠকে বসেছিল। সেই বৈঠক থেকে তারা ট্রাম্পের ওপর ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা বহালের সিদ্ধান্ত দিয়েছে।

এর আগে, নিজেদের অবস্থান পরিষ্কার করে ফেসবুক জানায়, ‘আমাদের বিশ্বাস এ সিদ্ধান্ত ছিল প্রয়োজনীয় এবং যথার্থ। এখন বোর্ডের সিদ্ধান্তটা জানা গুরুত্বপূর্ণ। বোর্ডের সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত তার আইডি বন্ধ থাকবে।’

বার্তা সংস্থা সিএনএনের রাজনৈতিক বিশ্লেষক জ্যাকি কুইনিচ বলেন, ক্যাপিটলে হামলার আগে তিনি যেমন উগ্র বার্তা দিতেন, তেমন ধারাই অব্যাহত রেখেছেন। তিনি এখনও নির্বাচনে ভোট চুরির অভিযোগ করছেন।

বামপন্থী রাজনীতিক দর্শনে বিশ্বাসীরা মনে করেন, ট্রাম্পের অ্যাকাউন্ট সচল হলে তা উত্তেজনা আরও উসকে দেবে। এমন উদ্বেগ ফেসবুকের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে জানান তিনি।

এদিকে, গতকালই ডোনাল্ড ট্রাম্প একটি নতুন কমিউনিকেশন ওয়েবসাইটের যাত্রা শুরু করেছেন। বলা হচ্ছে, এই ওয়েবসাইটে ডোনাল্ড ট্রাম্পের ডেস্ক থেকে সরাসরি বিষয়বস্তু প্রকাশিত হবে। এখন থেকে এই নতুন ওয়েবসাইটে তার বক্তব্য প্রকাশিত হবে। ব্যবহারকারীরা এখানের পোস্টগুলোতে লাইক দিতে পারবেন এবং এগুলো টুইটার এবং ফেসবুকে শেয়ার করতে পারবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31