IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> প্রবাস >> মিডিয়া ভবনে হামলা : ইসরায়েলের বিরুদ্ধে স্বাধীন তদন্ত চায় এপি

মিডিয়া ভবনে হামলা : ইসরায়েলের বিরুদ্ধে স্বাধীন তদন্ত চায় এপি

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় আল-জাজিরা ও এপি’র কার্যালয় থাকা বহুতল ভবন আল-জালা টাওয়ার গুঁড়িয়ে দেয়ায় ইসরায়েলের বিরুদ্ধে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে এপি। তারা বলেছে, মানুষ এই ঘটনার প্রকৃত তথ্য জানতে চায়।

গত ১৫ মে (শনিবার) এক বিমান হামলায় আল জাজিরা ও এপি কার্যালয় ভবন গুঁড়িয়ে দেয় ইসরায়েলের সামরিক বাহিনী।

এছাড়াও পৃথকভাবে মিডিয়া ওয়াচডগ হিসেবে পরিচিত রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) শীর্ষক সাংবাদিকদের সংগঠন ইসরায়েলের এই হামলাকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনায় নিয়ে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) তদন্তের আবেদন জানিয়েছে।

রোববার এপির নির্বাহী সম্পাদক স্যালি বুজবি বলেন, গাজায় ১২ তলাবিশিষ্ট আল-জালা টাওয়ারে হামলার স্বপক্ষে ইসরায়েল সরকার এখন পর্যন্ত স্পষ্ট কোনো প্রমাণ হাজির করতে পারেনি।

হামলার আগে ইসরায়েলের সামরিক বাহিনী এপির সাংবাদিকদেরকে ভবন থেকে সরিয়ে নেয়ার জন্য এক ঘণ্টার সময় দেয়। ভবনটি হামাসের সামরিক কার্যালয় ও অস্ত্র কারখানা হিসেবে ব্যবহৃত হতো বলে ইসরায়েল পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু বলেন, ওই ভবনে হামাসের উপস্থিতি ছিল কি-না সেই তথ্য ইসরায়েল নির্দিষ্ট গোয়েন্দাদের মাধ্যমে সরবরাহ করতে পারে। এক মন্তব্যে তিনি দাবি করেন, ওই ভবনটি হামাসের গোয়েন্দা অফিস হিসেবে ব্যবহৃত হতো।

বুজবি বলেন, গত ১৫ বছর ধরে আল-জালা টাওয়ারে এপির কার্যালয়। কখনোই কেউ বুঝতে পারেননি কিংবা জানেননি যে, সেখানে হামাসের উপস্থিতি থাকতে পারে। তিনি বলেন, এ ব্যাপারে প্রকৃত তথ্য অবশ্যই খুঁজে বের করতে হবে।

বুজবি বলেন, আমরা একটি সংকটকালীন পরিস্থিতির মধ্যে রয়েছি। এই সংঘাতের পক্ষে আমরা নই। আমরা শুনেছি, ইসরায়েলের কাছে প্রমাণ আছে, কিন্তু আমরা জানি না, তাদের কাছে কী প্রমাণ রয়েছে। গতকাল যা ঘটেছে সে ব্যাপারে এই মুহূর্তে স্বাধীন তদন্ত হওয়া জরুরি বলে আমরা মনে করি। একটি সংঘাতময় পরিস্থিতিতে উভয়পক্ষের মধ্যে কী ঘটছে বিশ্বের তা জানার অধিকার রয়েছে- যোগ করেন তিনি।

আল-জালা টাওয়ার গুঁড়িয়ে দেয়ার বিষয়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্তের আবেদন জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)। আরএসএফের মহাসচিব ক্রিস্টোফ ডেলোর বলেছেন, ইচ্ছাকৃতভাবে মিডিয়া আউটলেটে হামলা যুদ্ধাপরাধের শামিল। এভাবে মিডিয়া আউটলেটগুলো ধ্বংস করে ইসরায়েলি বাহিনী কেবল সংবাদ কার্যক্রমের অগ্রহণযোগ্য ক্ষতিই করছে না, তারা একটি জনসম্পৃক্ত সংঘাতের বিষয়ে মিডিয়া কাভারেজেও বাধা দিচ্ছে।

আল-জালা টাওয়ারে হামলার পর একাধিক টুইটে আরএসএফ মহাসচিব বলেন, ভবনটি হামাস বা অন্য কোনো যোদ্ধা বাহিনী ঢাল হিসেবে ব্যবহার করলেও তা মিডিয়াকে সামরিক লক্ষ্যবস্তু বানানোর বৈধতা দেয় না। এটি পরিষ্কার যুদ্ধাপরাধ।

তিনি বলেন, গাজায় গত ১১ মে থেকে স্থানীয় এবং আন্তর্জাতিক মিডিয়ার ওপর বোমাবর্ষণের বিষয়ে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর ফাতু বেনসৌদাকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি। আমরা এটিকে যুদ্ধাপরাধ বলে মনে করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31