IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> প্রবাস >> বীর ফিলিস্তিনিদের ইরানের অভিনন্দন

বীর ফিলিস্তিনিদের ইরানের অভিনন্দন

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসরাইলের বিরুদ্ধে টানা ১১ দিনের প্রতিরোধ যুদ্ধে বিজয়ী হওয়ায় ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।

ফিলিস্তিনি জনগণের উদ্দেশে শুক্রবার দেয়া এক বাণীতে তিনি এ অভিনন্দন জানান। খবর তাসনিম নিউজের।

আয়াতুল্লাহ খামেনি বলেন, আগামী দিনগুলোতে ফিলিস্তিন আরও বেশি শক্তিশালী এবং ফিলিস্তিনি তরুণ সমাজ ও প্রতিরোধ সংগঠনগুলোর মোকাবিলায় ইহুদিবাদী ইসরাইল আরও বেশি দুর্বল হয়ে পড়বে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, বিগত কয়েক দিনে এক বড় ধরনের পরীক্ষায় সম্মানজনকভাবে উতরে গেছে ফিলিস্তিনি জনগণ। বর্বর ইসরাইল শিগগিরই একথা উপলব্ধি করবে, ফিলিস্তিনি জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন মোকাবিলা করা তাদের পক্ষে সম্ভব নয়।

আয়াতুল্লাহ খামেনি বলেন, গত ১০ মে থেকে টানা ১১ দিন ধরে ইসরাইল সরকার গাজা উপত্যকার ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়েছে। তেল আবিব প্রমাণ করেছে, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মোকাবিলা করতে তারা পুরোপুরি ব্যর্থ।

উল্টো ইহুদিবাদী সরকার গাজার নিরীহ বেসামরিক জনগণের ওপর এমন লজ্জাজনক ও উন্মত্ত আচরণ করেছে যে, গোটা বিশ্ববাসী ইসরাইল ও তার পশ্চিমা সহযোগীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে পেরে না উঠে গাজার নারী ও শিশুদের নির্বিচারে হত্যা করেছে ইসরাইল

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘অপরাধযজ্ঞ চালিয়ে যাওয়া’ এবং ‘যুদ্ধবিরতির আবেদন জানানো’- উভয় ক্ষেত্রেই ইসরাইলের পরাজয় স্পষ্ট হয়ে পড়েছে। কাজেই প্রকৃত অর্থেই ইহুদিবাদী ইসরাইল পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে।

ফিলিস্তিনি জনগণকে উদ্দেশ করে লেখা বাণীতে ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, কখন যুদ্ধ শুরু হবে এবং কখন শেষ করতে হবে তা এখন ফিলিস্তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রতিরোধ সংগঠনগুলোই নির্ধারণ করেন। তবে সংঘাত শেষ হলেও প্রতি মুহূর্তে প্রস্তুতি ও ময়দানে উপস্থিত থাকতে হবে।

বাণীতে মুসলিম দেশগুলোকে আন্তরিকতার সঙ্গে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান আয়াতুল্লাহ খামেনি।

তিনি বলেন, ফিলিস্তিনিদেরকে আর্থিক ও সামরিকভাবে শক্তিশালী করে তোলার দায়িত্ব মুসলিম বিশ্বের। সেইসঙ্গে গাজা উপত্যকার ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্নির্মাণেও মুসলিম দেশগুলোকে এগিয়ে আসতে হবে।

ফিলিস্তিনি নিরপরাধ নারী ও শিশুদের হত্যা করার দায়ে তিনি নিরপেক্ষ আন্তর্জাতিক আদালতে ইহুদিবাদী সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার দাবি করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31