IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘ইরানের কাছে যুক্তরাষ্ট্র নরম হচ্ছে’

‘ইরানের কাছে যুক্তরাষ্ট্র নরম হচ্ছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানকে নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন। তার আশঙ্কা, যুক্তরাষ্ট্র ইরানের কাছে নরম হচ্ছে। তবে ইহুদি রাষ্ট্রের সাবেক এই গোয়েন্দা প্রধান ইসলামিক রিপাবলিক ইরানকে সহজে ছাড় দিতে রাজি নন। এ খবর জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

খবরে বলা হয়েছে, গত ১ জুন অবসর নেওয়ার পর হামাসের সাবেক এই প্রধান প্রথম মুখ খুললেন।

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফিরবে আশঙ্কা করেই উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক মোসাদ। এছাড়া, ইরাকের ৮টি ঘাঁটির মধ্যে তিনটি ঘাঁটি থেকে সৈন্যসংখ্যা কমানো নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন ইয়োসি কোহেন।

ইসরাইলে যুক্তরাষ্ট্রের দাতাদের সঙ্গে এক আলোচনায় তিনি বলেন, আমরা কি ইরানকে সহজে ছেড়ে দেব? আমরা কি তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যেতে দেব, আমরা কি দূতাবাসগুলো ধ্বংস হতে দেব?

ইরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের কঠোর হওয়া উচিত মন্তব্য করে সাবেক মোসাদ প্রধান বলেন, ইরানকে আমাদের বলা উচিত তাদের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। আমাদের -ভূ রাজনৈতিক কৌশলের এটা হলো কেন্দ্রীয় ট্রেন্ড।

সাম্প্রতিক সময়ে হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধে ইরান ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে রকেট সরবরাহ করেছে মন্তব্য করে সাবেক মোসাদ প্রধান বলেন, যুক্তরাষ্ট্র ইরাক ত্যাগ করলে ইরান ওই এলাকা দখল করে নেবে। যারাই ইসরাইলের বিপক্ষে ইরান তাদেরকে সমর্থন দেয় বলেও মন্তব্য করেন তিনি।

লেবাননের হিযবুল্লাহ এবং ফিলিস্তিনের হামাসকে ইরান অত্যাধুনিক (অ্যাডভ্যান্সড) এবং দামি অস্ত্র সরবরাহ করছে উল্লেখ করে ইয়োসি কোহেন বলেন, ইসরাইলের অভ্যন্তরীণ ফ্রন্টে এটা নতুন ধরনের বিপদ সৃষ্টি করছে। অতীতে এসব সংগঠন এমন অস্ত্র ব্যবহার করেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31