IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> এবার বিশ্ব রেকর্ড,একসঙ্গে ১০ সন্তানের জন্ম

এবার বিশ্ব রেকর্ড,একসঙ্গে ১০ সন্তানের জন্ম

ধূমকেতু নিউজ ডেস্ক : কিছুদিন আগে (৪ মে ২০২১) মালির এক নারী এক সঙ্গে ৯টি শিশুর জন্ম দিয়ে রেকর্ড করেছিলেন। এবার সেই রেকর্ড ভাঙলেন দক্ষিণ আফ্রিকায় এক নারী। তিনি এবার একসঙ্গে সাতটি ছেলে ও তিনটি মেয়ে অর্থাৎ ১০টি সন্তানের জন্ম দিয়ে শীর্ষে উঠে গেলেন। বিশ্বে একসঙ্গে দশ সন্তানের জন্ম দেয়ার ঘটনা এটাই প্রথম।

দেশটির প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ার একটি হাসপাতালে গোসিয়াম থামারা সিথোল নামে ৩৭ বছর বয়সী ওই নারী গত সোমবার রাতে একসঙ্গে ১০ সন্তানের জন্ম দেন।

আরও পড়ুন : এক সঙ্গে ৫ কন্যা ও ৪ ছেলে জন্ম দিয়ে নতুন রেকর্ড

গোসিয়ামের স্বামী তেভো সোসোটেসি গণমাধ্যমকে জানান, হাসপাতালের চিকিৎসকরা আগে থেকেই নিশ্চিত ছিলেন, গোসিয়ামের গর্ভে একাধিক বাচ্চা রয়েছে।

গর্ভধারণের প্রথম দিক থেকেই প্রিটোরিয়ায় একটি হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন গোসিয়াম। এদিন বিকেলে হঠাৎ ব্যাথা অনুভব হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা অবস্থা বুঝতে পেরে সিজারের মাধ্যমে একে একে তার দশটি সন্তান প্রসব করান।

দুজন বিশেষজ্ঞ গাইনি চিকিৎসক ও তিনজন জেনারেল চিকিৎসকের সহযোগিতায় সিজারের মাধ্যমে তার পেট থেকে একে একে ১০টি বাচ্চা বের করে আনা হয়। তাদের মধ্যে সাতজন ছেলে ও তিনজন মেয়ে। এর আগেও জমজ সন্তানের জন্ম দিয়েছিলেন গোসিয়া।

গোসিয়া বলেন, ‘প্রথমদিকে চিকিৎসকরা জমজ সন্তান বলছিলেন। কিন্তু দশটি সন্তান কীভাবে আমার গর্ভে ৩৬ সপ্তাহ ছিল তা অকল্পনীয়। আমি অসুস্থ ছিলাম, এটা আমার জন্য কঠিন সময় ছিল। আমি কেবল ইশ্বরের কাছে প্রার্থনা করি, যেন আমার সব সন্তান সুস্থ থাকে। আমি ও আমার সন্তানরা এখন সম্পূর্ণ সুস্থ। আমি চিকিৎসকদের ধন্যবাদ জানাই।’

প্রিটোরিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি বিভাগের উপ-প্রধান অধ্যাপক ডিনি মাওলা বলেন, গোসিয়ার ১০ সন্তান জন্ম দেয়ার ঘটনা বিরল। সাধারণত ঈশ্বরের সহযোগিতা ছাড়া এমন ঘটনা ঘটে না। নবজাতকদের আগামী কয়েক মাস ইনকিউবেটরে রেখে ওজন ঠিক করতে হবে। কারণ তারা গর্ভাবস্থায় উচ্চ ঝুঁকিপূর্ণ ছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31