ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চার জন। তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিক জানা যায়নি। রুশ সংবাদমাধ্যম স্পুটনিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সামরিক বিমানটি দেশটির মান্দালয় অঞ্চলের একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।
রয়টার্সের খবরে বলা হয়েছে, বিমানটিতে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছিলেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news