IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> প্রবাস >> আফগানিস্তানের তীব্র লড়াইয়ে নিহত ৪০

আফগানিস্তানের তীব্র লড়াইয়ে নিহত ৪০

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের বিভিন্ন শহরের দখল নিয়ে দেশটির নিরাপত্তা বাহিনী ও তালেবানের মধ্যে তীব্র লড়াই চলছে। এতে ২৪ ঘণ্টায় অন্তত ৪০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০০ জনের বেশি। আফগান পর্যবেক্ষকদের বরাত দিয়ে বুধবার হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

চলতি মাসেই যুক্তরাষ্ট্র তাদের সব সেনা আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নিচ্ছে। এ প্রেক্ষাপটে দেশটির নতুন নতুন এলাকা দখলে নিতে জোর অভিযান অব্যহত রাখছে সশস্ত্র গোষ্ঠি তালেবান। হেরাত, কান্দাহার ও লস্কর গহ-সহ বিভিন্ন প্রাদেশিক রাজধানীতে আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের তীব্র লড়াই চলছে।

জানা যায়, গত কয়েক সপ্তাহে আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের তাখরসহ বেশ কয়েকটি জেলা ঘিরে রেখেছে তালেবানরা।

আফগান পর্যবেক্ষকদের প্রকাশ করা নতুন নথিতে দেখা গেছে, গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) পর্যন্ত আফগানিস্তানের ১৪০টি জেলা নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান। সেইসঙ্গে তারা ১৫১টি জেলার দখল নিয়ে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে ১৩১টি জেলা।

ভারতের সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, আফগানিস্তানের বেশ কয়েকটি শহরে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে তালেবানদের। গত ২৪ ঘণ্টায় অন্তত ২৮টি স্থানে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে।

জাতিসংঘ মঙ্গলবার জানিয়েছে, তালেবানদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই চলাকালে লস্কর গহ-তে ৪০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শতাধিক।

লস্কর গহ-তে নিহতদের মধ্যে হেলমন্দ প্রদেশের নওজাদ জেলার পুলিশ প্রধান মতিউল্লাহ খান রয়েছেন। এ ছাড়া নঙ্গরহরের প্রাদেশিক কাউন্সিলের উপদেষ্টা ইমদাদুল্লাহও নিহত হয়েছেন। ইমদাদুল্লাহ জালালাবাদে মার্কিন বাহিনীর সঙ্গে কাজ করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31