IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> প্রবাস >> রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত

ধূমকেতু নিউজ ডেস্ক : ১৬ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি এমআই-৮ হেলিকপ্টার দূরপ্রাচ্যের কামচাটকা এলাকায় বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার জরুরি বিভাগ এবং কয়েকটি বার্তা সংস্থা জানিয়েছে, নয়জনকে জীবিত অবস্থায় পাওয়া গেছে এবং সাতজন নিখোঁজ রয়েছেন।

রাশিয়ার ভিটইয়াজ-অ্যারো কোম্পানি হেলিকপ্টারটি পরিচালনা করছিল এবং এতে ১৩ জন যাত্রী এবং তিনজন ক্রু ছিলেন। স্থানীয় জরুরী বিভাগ জানিয়েছে, ১৬ আরোহী নিয়ে হেলিকপ্টারটি কামচাটকা উপদ্বীপের দক্ষিণ একটি হ্রদের পাড়ে জরুরি অবতরণ করে।

রুশ সরকারি বার্তা সংস্থা রিয়া নিউজ জানিয়েছে, মস্কো এবং সেন্ট পিটার্সবার্গ থেকে পর্যটকদের বহন করছিল ওই হেলিকপ্টারটি। রিয়া নিউজ জানিয়েছে, হেলিকপ্টারটি এসব পর্যটককে নিয়ে হ্রদের মধ্যে পড়ে।

কামচাটকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে, ঘটনাস্থল থেকে নয়জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। এ বিষয়ে তাস নিউজ এজেন্সি জানিয়েছে সাতজন যাত্রী এবং দুজন ক্রু সদস্যকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

প্রাকৃতিক আকর্ষণীয় দৃশ্যাবলীর জন্য কামচাটকা উপদ্বীপ পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। রাশিয়ার রাজধানী মস্কো থেকে ছয় হাজার কিলোমিটার পূর্বে এবং আলাস্কা থেকে দুই হাজার কিলোমিটার পশ্চিমে কামচাটকা উপদ্বীপ অবস্থিত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31