IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> স্তন ক্যান্সারে কার্যকর দাওয়াই অ্যালোভেরা

স্তন ক্যান্সারে কার্যকর দাওয়াই অ্যালোভেরা

ধূমকেতু নিউজ ডেস্ক : সবার কাছেই অনেক উপকারী ভেষজ উদ্ভিদ হিসেবে পরিচিত অ্যালোভেরা। অনেকটা ক্যাকটাসের মতো দেখালেও এটি ক্যাকটাস নয়। এটি হচ্ছে লিলি প্রজাতির উদ্ভিদ।

অনেক আগে থেকেই আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এই উদ্ভিদটি। এটির জেল রোদে পোড়া থেকে মুক্তি দিতে ও ক্ষত সারানোর ক্ষেত্রে বেশ উপকারী।

এ ছাড়া ঔষধি কাজে অ্যালোভেরা ব্যবহারের অনেক ইতিহাস রয়েছে প্রাচীন মিসরে। বর্তমান সময়ের প্রায় ছয় হাজার বছর আগে মিসরেই উৎপত্তি লাভ করে এই বহুগুণী উদ্ভিদটি।

বিভিন্ন রোগ নিরাময়ে এটি অনেক উপকারী। বুকজ্বালা থেকে মুক্তি দেওয়া থেকে শুরু করে স্তন ক্যান্সারের মতো জটিল রোগ রোধ করতেও উপকারী এটি। এতে ২০ ধরনের খনিজ পদার্থ পাওয়া যায়। আর মানবদেহের জন্য যে ২২ ধরনের এমিনো অ্যাসিড প্রয়োজন তার আটটিই মেলে অ্যালোভেরাতে।

অ্যালোভেরা থেকে জেল, টুথপেস্ট, ক্রিম, ফেশওয়াস, লোশন, শ্যাম্পু, তেল ও মলমসহ বিভিন্ন জিনিসের মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এ ছাড়া অ্যালোভেরার আরও অনেক উপকার ও ব্যবহার জেনে অবাক হবেন আপনিও। জানুন অ্যালোভেরার কিছু অসাধারণ উপকার—

১. বুকজ্বালা কমায়

অনেকেরই গ্যাসের সমস্যার জন্য বুক জ্বালাপোড়া করে থাকে। এ সমস্যা থেকে মুক্তি দিতে পারে অ্যালোভেরা। এ ছাড়া এটি হজমেও অনেক উপকারী। অ্যালোভেরার শরবত খেলে পেট পরিষ্কার হয়।

২. মাউথ ওয়াসের বিকল্প

অ্যালোভেরা জেলকে মাউথ ওয়াসের বিকল্প হিসেবে ব্যবহার করে দূর করতে পারেন মুখের দুর্গন্ধ। এ বিষয়ে ২০১৪ সালে এক গবেষণায় দেখা যায়, অ্যালোভেরা জেল মুখের জীবাণু দূর করে মাড়ি ফোলা কমাতে এবং মাড়ির রক্তপাত হলে সেটি দূর করতে সহায়তা করে। পাশাপাশি এটি মুখের দুর্গন্ধও দূর করতে সাহায্য করে।

৩. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে

রক্তের শর্করা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে অ্যলোভেরা। নিয়মিত দুই চামচ অ্যালোভেরা রস খেলে রক্তের শর্করার পরিমাণ কমে বলে প্রমাণ পাওয়া গেছে এক গবেষণায়।

৪. কোষ্ঠকাঠিন্য দূর করে
অ্যালোভেরা আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতেও অনেক কার্যকরী। এর শরবত পান করলে সেটি আমাদের অন্ত্রের পানির পরিমাণ বাড়িয়ে তুলে মলকে সহজেই বের হয়ে যেতে সহায়তা করে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে আপনার নিয়মিত পানীয়র তালিকায় রাখতে পারেন অ্যালোভেরার শরবত।

৫. ত্বকের যত্নে উপকারী

ত্বককে পরিষ্কার ও হাইড্রেটেড রাখতে সহায়তা করে অ্যালোভেরা। আর এটির জেল ব্যবহারের ফলে ব্রণের সমস্যাও দূর হয়। অ্যালোভেরা এন্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য থাকায় এটি ত্বকের যত্নে অনেক উপকারী। এ ছাড়া রোদে পোড়া ভাব দূর করতেও অনেক কার্যকরী অ্যালোভেরা।

৬. স্তন ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে

অ্যালোভেরায় অ্যালো অ্যামোডিন নামের এক ধরনের উপাদান স্তন ক্যান্সারের বিস্তারকে রোধ করতে পারে। সাম্প্রতি এক গবষেণায় প্রকাশিত হয়েছে এ তথ্য।

৭. লিভার ভালো রাখতে সহায়তা করে

অ্যালোভেরা আমাদের লিভারকে ভালো রাখতে সহায়তা করে। অ্যলোভেরার শরবত আমাদের হাইড্রেট ও ফাইটোনিট্রিয়েন্ট সমৃদ্ধ করে লিভারকে সুস্থ রাখতে সহায়তা করে।

তথ্যসূত্র: হেলথলাইন ডটকম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031