IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘আফগান বোনদের নিয়ে আমি শঙ্কিত’

‘আফগান বোনদের নিয়ে আমি শঙ্কিত’

ধূমকেতু নিউজ ডেস্ক : গত দুই দশকে লাখ লাখ আফগান মেয়ে ও নারীরা শিক্ষা নিতে পেরেছেন। এখন তাদের সম্ভাবনাময় ভবিষ্যৎ ফসকে পড়ে যাওয়ার ভয়ানক ঝুঁকিতে রয়েছে। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস-এ লেখা এক নিবন্ধে শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই এসব কথা বলেছেন।

নিবন্ধে মালালা বলেন, ‘তালেবান হামলায় আমি বেঁচে আছি। আমি আমার আফগান বোনদের নিয়ে শঙ্কিত।’ তিনি বলেন. ‘তালেবান – যারা ২০ বছর আগে ক্ষমতা হারিয়েছিল – তারা সব মেয়ে ও নারীকে স্কুলে যেতে বাধা দিয়েছিল; আর যারা তাদের অমান্য করেছে, তাদের ওপর নেমে এসেছিল কঠিন শাস্তি। এখন তারাই আবার ক্ষমতায় এসেছে।’

পাকিস্তানের এ শিশু অধিকার কর্মী বলেন, ‘অন্য অনেক নারীর মতো আমিও আমার আফগান বোনদের নিয়ে উদ্বিগ্ন।’ নিবন্ধে তালেবান হামলা ও নিজের শৈশব-কৈশোরের স্মৃতিচারণ করেন মালালা।

নিবন্ধে মালালা বলেন, ‘আফগান মেয়ে ও তরুণীরা আবার সেই একই পরিস্থিতিতে, যেখানে তারা এটা ভেবে উদ্বিগ্ন যে, তারা আবার শ্রেণীকক্ষে যেতে পারবেন কিনা বা বই হাতে নিতে পারবেন কিনা।’ তিনি আফগানদের বিশেষ করে নারী ও শিশুদের সহায়তা দেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

মালালা বলেন, ‘আফগান যুদ্ধে কি ভুল হয়েছিল, সেটা নিয়ে বিতর্ক করার জন্য আমাদের হাতে ঢের সময় আছে, কিন্তু একটি জটিল সময়ে আমাদেরকে অবশ্যই আফগান নারী ও মেয়েদের আওয়াজ শুনতে হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31