IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> প্রবাস >> আত্মসমর্পণ নয়, লড়াই করতে প্রস্তুত কে এই আফগান?

আত্মসমর্পণ নয়, লড়াই করতে প্রস্তুত কে এই আফগান?

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের জাতীয় বীর আহমাদ শাহ মাসুদের ছেলে আহমাদ মাসুদ বলেছেন, তালেবানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে প্রতিরোধ যুদ্ধের জন্য তারা প্রস্তুত। তিনি আরও বলেছেন, পাঞ্জশির এলাকা তালেবানের কাছে আত্মসমর্পণ করবে না।

তালেবান পাঞ্জশির অঞ্চল ঘিরে ফেলার দাবি করার পর এ মন্তব্য করলেন আহমাদ মাসুদ। তিনি ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তান বা এনআরএফ’র প্রতিষ্ঠাতা প্রধান।

তালেবান দাবি করেছে, তারা পাঞ্জশির এলাকাটি অবরুদ্ধ করে রেখেছে।

প্রতিরোধ সংগ্রামের ক্ষেত্রে পাঞ্জশিরের বীরত্বপূর্ণ ঐতিহ্য রয়েছে। ১৯৭৯ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত চলা সোভিয়েত-আফগান যুদ্ধে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে এবং ১৯৯০–এর দশকে তালেবানের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার জন্য বিখ্যাত পাঞ্জশির এলাকা। তালেবান রাজধানী কাবুলের দখল নিলেও এখনো পাঞ্জশিরের নিয়ন্ত্রণ নিতে পারেনি। এর আগেও আফগানিস্তানজুড়ে আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হলেও পাঞ্জশির দখলে নিতে ব্যর্থ হয়েছিল তালেবান।

এলাকাটি নিয়ন্ত্রণ করছে আহমাদ মাসুদের এনআরএফ। আহমাদ মাসুদের বাবা আফগানিস্তানে জাতীয় বীর হিসেবে স্বীকৃত। ১৯৯০–এর দশকে তালেবানের প্রতিরোধে আফগানিস্তানের সামরিক বাহিনীর নেতৃত্ব দেন তিনি। তালেবানদের ক্ষমতা দখলের পর তিনি বিরোধী পক্ষের প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তাঁকে হত্যা করা হয়। এখন তারই ছেলে আহমাদ মাসুদ তালেবান বিরোধী প্রতিরোধ বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন। সূত্র- পার্স টুডে

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31