IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> আফগানিস্তান ইস্যুতে ধীরে চলার নীতিতে ভারত

আফগানিস্তান ইস্যুতে ধীরে চলার নীতিতে ভারত

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তান ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকে বিরোধী দলের নেতাকর্মীরাও অংশ নিয়েছেন। আফগানিস্তান থেকে ভারতীয়দের উদ্ধারে সরকারের পদক্ষেপ সম্পর্কে কেন্দ্রের কাছে জানতে চেয়েছে বিরোধীরা। ভারতীয়দের কাবুল থেকে কীভাবে সরিয়ে নেওয়া হবে তা ব্যাখ্যা করেছে কেন্দ্র।

আফগানিস্তানে তালেবানের ক্ষমতা নিয়ে কী ভাবছে ভারতের কেন্দ্রীয় সরকার? পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছে বিরোধীপক্ষ। এর জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানে তালেবান ইস্যুতে অন্যান্য দেশের মতো ধীরে চলার নীতিই অনুসরণ করছে ভারত।

৩১টি রাজনৈতিক দলের ৩৭ জন প্রতিনিধিকে নিয়ে সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে সর্বদলীয় বৈঠক হয়েছে। ওই বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, আমরা রাজনৈতিক দল ও সরকারের প্রতিনিধি হিসেবে আপনাদের যে বার্তা দিতে চাই তা হলো, আমাদের সবারই মতামত এক। আফগানিস্তানের বিষয়ে আমাদের শক্তিশালী জাতীয় অবস্থান রয়েছে। আফগানিস্তানের মানুষের সঙ্গে আমাদের বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় ঐক্যের ভিত্তিতেই আমরা এই পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আফগানিস্তানে আটকে পড়া লোকজনকে উদ্ধার করাই আমাদের লক্ষ্য। মানুষজনকে উদ্ধার করার জন্য সরকার সব ধরনের চেষ্টা করছে। কাবুল থেকে লোকজনকে উদ্ধার করার জন্য ৬টি বিমান পাঠিয়েছে সরকার। আফগানিস্তান থেকে বেশিরভাগ ভারতীয়কেই দেশে ফেরানো হয়েছে। তবে গতকাল কিছু মানুষ বিমানে উঠতে পারেননি। সে কারণে তাদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা অবশ্যই আফগানিস্তান থেকে সব ভারতীয়কে উদ্ধার করে আনার চেষ্টা করব। আমরা আফগানিস্তানের কিছু নাগরিককেও উদ্ধার করে নিয়ে এসেছি।

এদিকে ফ্রান্স জানিয়েছে, আগামী শুক্রবারের মধ্যেই কাবুল থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হবে। কাবুলে অবস্থানরত ফরাসি নাগরিক এবং দেশ ছাড়তে ইচ্ছুক আফগান নাগরিকদের শুক্রবার সন্ধ্যার মধ্যেই সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স।

বৃহস্পতিবার আরটিএল রেডিওকে দেওয়া এক সাক্ষাতকারে প্রধানমন্ত্রী ক্যাসটেক্স জানান, এই সময়ের পর কাবুল বিমানবন্দর থেকে লোকজনকে সরিয়ে আনা সম্ভব হবে না।

ফরাসি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী এই তারিখ নির্ধারণ করা হয়েছে। বর্তমানে কাবুল বিমানবন্দরের দায়িত্বে রয়েছে মার্কিন সৈন্যরা। ৩১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্র এবং এর মিত্র দেশগুলোর লোকজনকে সরিয়ে নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31