IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> বিনোদন >> আইসিইউতে দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু

আইসিইউতে দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু

ধূমকেতু নিউজ ডেস্ক : কিংবদন্তি প্রয়াত অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু অসুস্থ। রক্তচাপজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

খবর পাওয়া গেছে, আপাতত তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, অসুস্থতার কারণে তিনদিন আগে তিনি ভর্তি হন হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় বুধবার সকালে সায়রাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে বিশেষ যত্নে চলছে তার চিকিৎসা।

প্রসঙ্গত, এ হাসপাতালেই ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন অভিনেত্রীর স্বামী দিলীপ কুমার। বার্ধক্যজনিত দীর্ঘ রোগভোগের পর ৭ জুলাই এখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি অভিনেতা। বয়স হয়েছিল ৭৭ বছর।

ওই সময় প্রবীণ অভিনেত্রী পাশে পেয়েছিলেন তার ‘মুহ বোলা বেটা’ (পাতানো সম্পর্ক) শাহরুখ খান, বলিউডের আর এক তারকা অভিনেতা ধর্মেন্দ্রকে। দিলীপ কুমারের মৃত্যু দীর্ঘ কয়েক দশকের দাম্পত্যে দাড়ি টানতেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সায়রা বানু।

শেষকৃত্যের পর অভিনেত্রী জানিয়েছিলেন, ‘আল্লাহ আমার বেঁচে থাকার কারণ কেড়ে নিলেন। ‘সাহাব’কে ছাড়া আমি কিছু ভাবতে পারি না।’

‘জংলি’ সায়রা বানুর প্রথম হিন্দি ছবি। বিপরীতে ছিলেন প্রয়াত অভিনেতা শাম্মি কাপুর। তাকে জনপ্রিয়তা এনে দিয়েছিল ‘পড়োশন’ (১৯৬৮), ‘হেরা ফেরি’ (১৯৭৬), ‘দিওয়ানা’ (১৯৬৭) ‘পুরব ঔর পশ্চিম’ (১৯৭০)-এর মতো ছবিগুলো।

১৯৬৬ সালে তার ‘স্বপ্নের রাজকুমার’ দিলীপ কুমারের সঙ্গে বিয়ে হয়। তখন সায়রা বানুর বয়স মাত্র ২২। বিয়ের পরেও আরও ১০ বছর অভিনয় করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31