IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> বিনোদন >> যশ এবং আমি খুবই ভাল সময় কাটাচ্ছি:নুসরাত

যশ এবং আমি খুবই ভাল সময় কাটাচ্ছি:নুসরাত

ধূমকেতু নিউজ ডেস্ক : সন্তান জন্মদানের পরদিনই ছেলের নাম প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী নুসরাত জাহান। জানিয়েছেন তার ছেলের নাম ‘ঈশান’। সন্তানের নাম প্রকাশ্যে আনলেও ছেলের বাবার পরিচয় নিয়ে কোনো আগ্রহ দেখাননি তিনি, তার নাম আড়ালেই রেখেছেন নুসরাত। কিন্তু যতই দিন যাচ্ছে ততই চারদিক থেকে অভিনেত্রীর দিকে প্রশ্ন ধেয়ে এসেছে, ‘সন্তানের বাবার নাম কী?’

সম্প্রতি দক্ষিণ কলকাতায় এক অনুষ্ঠানে গিয়েও একই প্রশ্নের মুখোমুখি হন নুসরাত। খানিক হেসে উত্তরে বলেন, “সন্তানের বাবাই জানে বাবা কে। এই মুহূর্তে আমরা অভিভাবকত্বকে উপভোগ করছি। আমি এবং যশ খুবই ভাল সময় কাটাচ্ছি।”

এবারও সন্তানের বাবার নাম জানালেন না নুসরত। কিন্তু অভিভাবকত্বের প্রসঙ্গ আসতেই বিশেষ বন্ধু যশের নাম তুললেন তিনি। তাহলে কি আকারে ইঙ্গিতে এভাবেই সন্তানের বাবার পরিচয় দিলেন নুসরাত? প্রশ্ন উঠেছে নানা মহলে।

কিছুদিন আগেই নুসরাতকে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তারই এক ফ্যানপেজ। সেখানে নুসরাত এবং যশের নানা সাক্ষাৎকারের টুকরো টুকরো অংশ ব্যবহার করা হয়েছিল। বিবরণীতে লেখা হয়েছিল, ‘ঈশানের জন্য যশরতকে অনেক শুভেছা।’ ফ্যানক্লাবের বক্তব্য, এখনও নুসরাতের সদ্যোজাতর ছবি প্রকাশ্যে না আসায় ‘যশরত’-এর নানা মুহূর্ত তুলে ধরে তাদের শুভেচ্ছা জানাচ্ছে তারা।

নুসরাত নিজে সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন। অনেকেই মনে করছেন, কোনও শব্দ খরচ না করে এভাবেই যশকে নিজের সন্তানের জনক হিসেবে স্বীকৃতি দিচ্ছেন তিনি। বুধবার নুসরাতের মন্তব্যও ইঙ্গিত করছে সে দিকেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31