IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> বিনোদন >> শুটিংয়ের অর্ধনগ্ন ছবি পোস্ট করে বিতর্কে অভিনেত্রী

শুটিংয়ের অর্ধনগ্ন ছবি পোস্ট করে বিতর্কে অভিনেত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউডে অভিনেত্রী গহনা বশিষ্ঠ। পর্ন ছবি তৈরি এবং তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। সম্প্রতি কারগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন গহনা। আর আবার নতুন ছবির শুটিং শুরু করে দিয়েছেন তিনি। আর সেই শুটিং ফ্লোর থেকে অর্ধনগ্ন ছবি পোস্ট করলেন অভিনেত্রী।

পর্নকাণ্ডে রাজ কুন্দ্রা গ্রেপ্তার হওয়ার পর একমাত্র রাজের সমর্থনে কথা বলেছিলেন অভিনেত্রী গহনা বশিষ্ঠ। নানা সময়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাডাল্ট ছবি তৈরির স্বপক্ষে নানা যুক্তিও রাখতে দেখা গিয়েছিল গহনাকে। তবে এবার আর কোনো বক্তব্য নয়। বরং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এক অর্ধনগ্ন ছবি! শেয়ার করে গহনা লিখলেন, ‘আমি একজন প্রাপ্তবয়স্ক!’

গহনা তার ইনস্টাগ্রামে যে ছবি পোস্ট করেছেন, তাতে দেখা গেছে, খোলা পিঠে, শুধুমাত্র শরীরে সামনের অংশে সাদা চাদর ঢাকা দিয়ে বসে আছেন।

ছবি পোস্ট করে তিনি আরও লিখলেন, ‘এই ছবি শুট করার সময় আমার আশপাশে ২০ জনের মতো লোক ছিল। আমি নেশায় মত্ত ছিলাম না, কোনো পানীয়ও পান করিনি। সুস্থ থাকা অবস্থাতেই শুট সম্পূর্ণ করেছি। আমার বয়স ১৮-এর বেশি। আমি প্রাপ্ত বয়স্ক। দয়া করে আমার প্রযোজকের বিরুদ্ধে মামলা দায়ের করবেন না!’

এর আগে ইনস্টাগ্রামে নগ্ন হয়ে লাইভে এসেছিলেন গহনা। সেই লাইভে এই অভিনেত্রীকে দেখা গিয়েছিল বিছানায় শুয়ে আছেন তিনি। নিজেই জানিয়েছিলেন, তার শরীরে একটুকরোও কাপড় নেই। গহনার কথায়, আমি যখন পোশাক পরে থাকি না, তখন তো কেউ আমাকে পর্ন ছবির নায়িকা বলে না, কিন্তু যখন পোশাক পরে ভিডিও দিই, তখনই শুনতে হয় আমি পর্ন ছবির নায়িকা। সমাজটা এত দু’মুখো কেন?

রাজ কুন্দ্রার সমর্থনে গহনা এর আগেও ইনস্টাগ্রামে লাইভ করে নানা মন্তব্য করেছেন। ‘রাজ কুন্দ্রার গ্রেপ্তারি সম্পূর্ণ বেআইনি। পুলিশ রাজকে হেফাজতে রাখল। ওর থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, সিডি, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল সব নিয়ে নিল। তদন্তের জন্য তো যথেষ্ট তথ্য প্রমাণ পুলিশের হাতে রয়েছে। তাহলে অযথা রাজ কুন্দ্রাকে কেন আটকে রাখা হচ্ছে? চার্জশিটও তো ফাইল করা হয়ে গিয়েছে।’

এমনকি, গহনা স্পষ্টই বলেছিলেন কীভাবে রাজের সঙ্গে পরিচয় হয়। রাজ তার সঙ্গে নাকি কোনো অশ্লীল আচরণ করেননি!

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31