IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> প্রবাস >> কাবুল বিমানবন্দরের দায়িত্ব নিতে যে শর্ত দিল কাতার

কাবুল বিমানবন্দরের দায়িত্ব নিতে যে শর্ত দিল কাতার

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রসহ ন্যাটোজোটের সেনাবাহিনী চলে যাবার পর তালেবান দেশটির ক্ষমতা দখল করেছে। তারা ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। সরকার গঠন করলেও বিমানবন্দর পরিচালনা করতে তালেবান কাতার ও তুরস্কের সহায়তা চেয়েছে। কারণ, বিমানবন্দর পরিচালনার মতো তালেবানের কাছে এই মুহূর্তে যোগ্য লোকবল নেই।

তালেবানের আহ্বানে সাড়া দিয়েছে কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত কাবুলের বিমানবন্দর পুনরায় চালু করেছে। তবে বিমানবন্দরের পরিপূর্ণ দায়িত্ব নিতে শর্ত জুড়ে দিয়েছে কাতার।

আরব নিউজের খবরে বলা হয়েছে, তালেবানসহ বিমানবন্দরের সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষের কাছ থেকে `সুস্পষ্ট চুক্তি’ ছাড়া বিমানবন্দরের দায়িত্ব নেবেন না বলে জানিয়েছে কাতার।

কাতারের পররাষ্ট্র মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি রোববার কাবুলে আসেন। তিনি তালেবানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দসহ তালেবান মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন।

আল আরাবিয়ার খবর অনুসারে, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর কাবুলে বিভিন্ন ধরনের সহায়তা পৌঁছে দিচ্ছে কাতার। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে সহায়তাসহ কাবুল বিমানবন্দরে কারিগরি সহায়তাও প্রদান করছে মুসলিমবিশ্বের অন্যতম শীর্ষ সমৃদ্ধশালী এই দেশটি

তালেবান সরকারের সঙ্গে সাক্ষাতের পর মঙ্গলবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাই সকল কিছু ঠিকঠাকভাবে করা হোক। যদি এগুলো সঠিকভাবে না করা হয়, তাহলে আমরা বিমানবন্দরের দায়িত্ব নিতে পারব না। বিমানবন্দর নিয়ে কাতার এখনও তালেবানের সঙ্গে আলোচনায় রয়েছে বলে জানান তিনি।

‘সুস্পষ্ট চুক্তি’ ও ‘সবকিছু ঠিকঠাকভাবে’ বলতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী কী বুঝিয়েছেন সেটা সংবাদে উল্লেখ করা হয়নি।

বিমানবন্দর পরিচালনায় কারিগরি সহায়তার চাইলেও বিদেশি কোনো বাহিনীকে তালেবান বিমানবন্দর পরিচালনার অনুমতি দেবে না বলে বারবার জানিয়েছে তারা। তবে কাতারের পররাষ্ট্রমন্ত্রী তালেবানকে বিদেশি সহায়তা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন জানিয়েছেন, বিমানবন্দর পরিচালনায় তারা বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করছেন।

সূত্র: আল জাজিরা, আল আরাবিয়া, আরব নিউজ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31