IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> বিনোদন >> জায়েদ খানের অভিযোগে সাইবার ক্রাইমে ইউটিউবারদের তলব

জায়েদ খানের অভিযোগে সাইবার ক্রাইমে ইউটিউবারদের তলব

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও নায়ক জায়েদ খানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে আপত্তিকর কনটেন্ট প্রচার করে গুজব ছড়ানোর অভিযোগে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে ডিএমপির স্পেশাল ক্রাইম ও সাইবার ক্রাইম ইউনিট। এ ধরনের প্রচারণা যাতে আর না করে সেজন্য তাদের কাছ থেকে মুচলেকাও নেয়া হচ্ছে।

জায়েদ খানের একটি সাধারণ ডায়েরি (জিডি) পর ডিবি এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) স্পেশাল ক্রাইম ও সাইবার ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জায়েদ খান একটি জিডি করেছিলেন। সেটির বিষয়ে আমরা কাজ করছি। ইউটিউবে জায়েদ খানের বিরুদ্ধে বিভিন্ন মানহানিকর গুজব ও তথ্য দিয়ে ভিডিও বানিয়ে প্রকাশ করা হয়েছে। সেগুলোর কয়েকটি আমরা শনাক্ত করেছি। এসব ইউটিউব চ্যানেলের অ্যাডমিনদের একজন একজন করে ডাকা হচ্ছে। তাদের কাছ থেকে মুচলেকা নেয়া হচ্ছে, ভবিষ্যতে যাতে আর কারও বিরুদ্ধে এমন আপত্তিকর প্রচারণা না করে সে বিষয়েও তাদের সতর্ক করা হয়েছে।

এসব অভিযুক্ত ইউটিউবারদের মধ্যে দুজন নারী ও কয়েকজন পুরুষ বলেও জানা গেছে।

তাদের এসব চ্যানেল থেকে আপত্তিকর কনটেন্ট ডিলেট করতে নির্দেশ দিয়েছে ডিবি।

এডিসি মনিরুল ইসলাম বলেন, আমরা এখনো কাজ করছি, যতগুলো পাচ্ছি, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছি। জিডি যেভাবে সুরহা করা হয়, আইনগতভাবে আমরা তাই করছি। জিডিকারী যদি মনে করেন মামলা করবেন, তিনি তাও করতে পারেন। তবে জিডির বিপরীতে কাউকে গ্রেফতার করা যায় না। আমরা কেবল তাদের চ্যানেল থেকে কনটেন্ট মুছে ফেলে মুচলেকা নিচ্ছি।

এ ব্যাপারে জায়েদ খান বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি (ডিবি, সাইবার ক্রাইম) মনিরুল ইসলামের কাছে আমি লিখিতভাবে অভিযোগ দায়ের করি। ইচ্ছাকৃতভাবেই কয়েকটি ইউটিউব ও ভুঁইফোঁড় অনলাইন আমার বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য প্রচার করে।

তাদের বিরুদ্ধেই আমার অবস্থান। আমার লিখিত অভিযোগের ভিত্তিতে ডিবি সাইবার ক্রাইম থেকে আজ কয়েকজনকে ডাকা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যেসব নিউজ তারা করেছে আমার বিরুদ্ধে, ডিবির কাছে সেগুলোর কোনো প্রমাণ দিতে না পারলে আমি মামলা করবো তাদের নামে।’

এই মুহূর্তে ‘সোনার চর’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত জায়েদ খান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31