IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভারতের প্রখ্যাত আলেম মাওলানা কালিম সিদ্দিকী গ্রেফতার

ভারতের প্রখ্যাত আলেম মাওলানা কালিম সিদ্দিকী গ্রেফতার

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারত পুলিশের সন্ত্রাস বিরোধী স্কোয়াড (এটিএস) উত্তর প্রদেশের প্রখ্যাত আলেম মাওলানা কালিম সিদ্দিকীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মাওলানা কালিম সিদ্দিকী লিসারি গেটের হুমায়ুন নগরের ‘মাশাআল্লাহ মসজিদের’ ইমামের বাসায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যান। রাত ৯টায় এশার নামাজের পর তিনি তার সাঙ্গীদের নিয়ে ফেরার উদ্দেশে রওনা করেন। কিন্তু সময় মতো বাসায় না পৌঁছানোয় পরিবারের লোকজন তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়।

পরে এই তথ্য মাশাআল্লাহ মসজিদের ইমামকে জানানো হয়। পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুরা তাকে খোঁজাখোজি শুরু করে। তবে তার কোনো খোঁজ না পাওয়ায় লিসাদী গেট থানায় ভিড় করে তারা। গভীর রাত পর্যন্ত তারা সেখানে ছিল।

এরপর পুলিশ তার গ্রেফতারের খবর নিশ্চিত করে।

এক বিবৃতিতে ভারত পুলিশের সন্ত্রাস বিরোধী স্কোয়াড জানিয়েছে, মাওলানা কালিম সিদ্দিকী জামিয়া ইমাম ওয়ালিউল্লাহ ট্রাস্ট পরিচালনা করেন। এই ট্রাস্টের অর্থ দিয়ে তিনি কয়েকটি মাদ্রাসা পরিচালনা করেন। এই ফান্ডে তিনি ব্যাপক পরিমাণে বিদেশি অর্থ গ্রহণ করেছেন।

ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ভারত পুলিশের সন্ত্রাসী বিরোধী স্কোয়াড গত বছর যে বৃহৎ ধর্মীয় কথোপকথন সিন্ডিকেট আবিষ্কার করে। তার জেরেই তাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে উত্তর প্রদেশের এডিজি প্রশান্ত কুমার বলেন, ধর্মীয় এই নেতার গণবিদ্রোহের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১২ ডিসেম্বর ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হয়। এই আইনের জেরে বিক্ষোভ দানা বেধে ওঠে। আর সেই আন্দোলনের উপকেন্দ্র হয়ে উঠেছিল দিল্লির শাহীন বাগ। এই আন্দোলন চলার সময় পুলিশ ধর্মীয় নেতাদের মধ্যে বিভিন্ন কথোপকথন ফাঁস করে।

পুলিশ তদন্ত করে আরও জানিয়েছে, মাওলানা কালিম সিদ্দিকির ট্রাস্ট ৩ কোটির বেশি বিদেশি অর্থ গ্রহণ করেছে। এর মধ্যে দেড় কোটি এসেছে বাহরাইন থেকে।

মাওলানা কালিম সিদ্দিকী ভারতের বিখ্যাত আলেম মুসলিম ধর্মপ্রচারক। দেশটির হাজার হাজার অমুসলিম বিভিন্ন সময়ে তার আলোচনা ও প্রচেষ্টায় ইসলাম গ্রহণ করেছেন। বাবরি মসজিদ ধ্বংসের কাজে জড়িতসহ বিভিন্নভাবে মুসলমানদের ওপর নির্যাতনকারী বহু অমুসলিমও তার হাতে ইসলাম গ্রহণ করেন।

এদিকে মাওলানা কালিম সিদ্দিকীকে গ্রেফতারের পরপরই স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেন। আম আদমি পার্টির আমানাতুল্লাহ খান এবং দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান এই ঘটনাকে ‘মুসলিম নির্যাতন’ হিসেবে আখ্যা দিয়ে নিন্দা জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31