IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> বিনোদন >> শাকিব খানের বিরুদ্ধে মিশা সওদাগরের লড়াই

শাকিব খানের বিরুদ্ধে মিশা সওদাগরের লড়াই

ধূমকেতু নিউজ ডেস্ক : শাকিব খান এবং মিশা সওদাগর- দুজনই নিজের জায়গায় সেরা। প্রথমজন জনপ্রিয় চিত্রনায়ক। দ্বিতীয়জন জনপ্রিয় খলনায়ক।

দুজনই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার জন্য মরিয়া থাকেন। কেউ কাউকে এক বিন্দুও ছাড় দিতে রাজি নন। ঠিক এমনই একটি গল্পে তারা মুখোমুখি হচ্ছেন; তবে তা বাস্তবে নয়, সিনেমায়।

তপু খানের পরিচালনায় ‘লিডার’ নামের একটি সিনেমা তৈরি হচ্ছে। এতে এভাবেই এই দুই অভিনয়শিল্পী অভিনয় করছেন। ছবিটির শুটিং প্রায় শেষ পর্যায়ে আছে।

বর্তমানে এফডিসিতে চলছে এটির শেষ অংশের শুটিং। যেখানে অভিনয় করছেন মিশা সওদাগর। সদ্য আমেরিকা থেকে ফিরেই তিনি শুটিং শুরু করেছেন।

এতে অভিনয় প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, নানা ধরনের গল্পে নিয়মিত অভিনয় করছি। তবে এই ছবির গল্প একেবারেই আলাদা।

খলনায়ক হিসেবে অভিনয় করলেও এতে আমাকে নতুনভাবে দেখা যাবে। চরিত্রের পুরো বর্ণনা দেওয়ার নিষেধাজ্ঞা আছে। আশা করছি এটি উপভোগ্য একটি ছবিই হবে।

এদিকে কিছুদিন আগে অনন্য মামুনের পরিচালনায় ‘অমানুষ’ নামের একটি ওয়েব ফিল্মেও অভিনয় করেছেন। অন্যদিকে শাকিব খান এখন এসএ হক অলিকের পরিচালনায় ‘গলুই’ নামের সরকারি অনুদানের ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31