IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> টপ নিউজ >> টেক ওয়ার্ল্ড >> লাখ লাখ মোবাইলের বন্ধ হচ্ছে বিভিন্ন অ্যাপ

লাখ লাখ মোবাইলের বন্ধ হচ্ছে বিভিন্ন অ্যাপ

ধূমকেতু নিউজ ডেস্ক : আপডেট না হওয়ার কারণে আগামীকাল থেকে অনেক অ্যানড্রয়েড স্মার্টফোনের বিভিন্ন সেবা বন্ধ হয়ে যাবে।

গুগল জানিয়েছে, ওই সকল ফোনে জরুরি অ্যাপ যেমন- ইউটিউব, ড্রাইভ ও জিমেইল ব্যবহার করা যাবে না। একই সঙ্গে পুরনো অ্যানড্রয়েড ভার্সনও সাপোর্ট করবে না। অ্যানড্রয়েড ভার্সন ২.৩.৭ এর চেয়ে কম ভার্সনে চলা অ্যানড্রয়েড স্মার্টফোনগুলোর ব্যবহারকারীরা এই সমস্যায় পড়বেন।

গুগল সার্ভিস ব্যবহার করতে হলে স্মার্টফোনে অন্তত অ্যানড্রয়েড ভার্সন ৩.০ থাকতে হবে। তবে পুরনো ভার্সনের ব্যবহারকারীরা ব্রাউজারের মাধ্যমে তাদের জিমেইল অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন।

গুগল আরও জানিয়েছে, অ্যানড্রয়েড ২.৩.৭ অথবা কম ভার্সনের অ্যানড্রয়েড ডিভাইসে গুগল অ্যাকাউন্টে লগইন করা যাবে না। ২৭ সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। এরমধ্যে রয়েছে অ্যান্ড্রয়েডে ভার্সান ১.০, ১.১, ১.৫ কাপকেক, ১.৬ ডোনাট, ২.০ এক্লেয়ার, ২.২ ফ্রোয়ো ও ২.৩ জিঞ্জারব্রেড। যার ফলে ব্যবহারকারীদের ফোন আপগ্রেড করার অনুরোধ জানিয়েছে গুগল।

সোমবারের (২৭ সেপ্টেম্বর) পর অ্যানড্রয়েডের এই ধরনের ভার্সনযুক্ত ফোনের ব্যবহারকারীরা গুগলের অ্যাপ যেমন- জিমেইল, ইউটিউব, গুগল ম্যাপ ইত্যাদিতে লগইন করার সময় USERNAME OR PASSWORD ERROR দেখাবে।

তাছাড়া যদি কোন ব্যবহারকারী সেইসব ফোনে একটি নতুন গুগল অ্যাকাউন্ট ওপেন করে অথবা নতুন অ্যাকাউন্ট দিয়ে লগইন বা ফ্যাক্টরি রিসেট করে, প্রতিটি ক্ষেত্রে এরর মেসেজ দেখাবে। এছাড়া পুরনো ভার্সন ব্যবহারকারীরাও গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার পরেও এরর মেসেজ দেখতে পাবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031