IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> খেলা >> ধোনির আরও একটি মাইলফলক

ধোনির আরও একটি মাইলফলক


ধূমকেতু নিউজ ডেস্ক : আরও একটি মাইলফলক স্পর্শ করলেন মহেন্দ্র সিং ধোনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ ধরার নজির গড়লেন চেন্নাই সুপার কিংসের এ অধিনায়ক।

আইপিএলে উইকেটকিপার হিসেবে সব থেকে বেশি ১১৭টি ক্যাচ ধরেছেন চেন্নাইকে তিনটি আইপিএল শিরোপা উপহার দেওয়া অধিনায়ক ধোনি।

রোববার আবুধাবির জায়েদ স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস। এদিন কলকাতার বেঙ্কটেশ আয়ারের ক্যাচ ধরার মধ্য দিয়ে কিপার হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ ধরার নজির স্থাপন করেন ধোনি।

আইপিএলে উইকেটকিপার হিসেবে ক্যাচ ধরার দিক থেকে ধোনি ছাড়িয়ে গেছেন কলকাতা নাইট রাইডার্সের বর্তমান তারকা ক্রিকেটার ও দলটির সাবেক অধিনায়ক দীনেশ কার্তিককে। আইপিএলে কিপার হিসেবে সবচেয়ে বেশি ১১৭টি ক্যাচ ধরেন ধোনি আর ১১৫টি ক্যাচ ধরেন কার্তিক।

আইপিএলে ২১৪ ম্যাচে অংশ নিয়ে ক্যাচ এবং স্টাম্প মিলি ১৫৫টি শিকার করেন ধোনি। দীনেশ কার্তিক শিকার করেন ১৪৬টি।

ভারতকে ওয়ানডে, টি-টোয়েন্টি ও চ্যাম্পিয়ন্স ট্রফি উপহার দেওয়া সাবেক এ সফল অধিনায়ক জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৫৩৮ ম্যাচে ১৬টি সেঞ্চুরির সাহায্যে ১৭ হাজার ২৬৬ রান সংগ্রহ করেন ধোনি।

আইপিএলে ২১৪ ম্যাচে অংশ নিয়ে ধোনি ২৩টি ফিফটির সাহায্যে অষ্টম সর্বোচ্চ ৪ হাজার ৬৮৪ রান সংগ্রহ করেন। সবচেয়ে বেশি ৬ হাজার ১৮৫ রান সংগ্রহ করেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ৫ হাজার ৬২৭ রান সংগ্রহ করেন শিখর ধাওয়ান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31