IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ফ্রান্সের গির্জায় যৌন হয়রানি

ফ্রান্সের গির্জায় যৌন হয়রানি

ধূমকেতু নিউজ ডেস্ক : ফ্রান্সের ক্যাথলিক গির্জায় শিশুদের যৌন হয়রানির ঘটনা প্রকাশ পেয়েছে সম্প্রতি। দীর্ঘ তদন্তে এ হয়রানির তথ্য উঠে আসে। এ তথ্য প্রকাশের পর ভুক্তভোগীরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

ভ্যাটিকান এক বিবৃতিতে জানিয়েছে, তদন্তে বেরিয়ে আসা চাঞ্চল্যকর ঘটনা শুনে পোপ ফ্রান্সিস কষ্ট পেয়েছেন এবং ভুক্তভোগীদের জন্য গভীর দুঃখপ্রকাশ করেছেন।

ভুক্তভোগীদের নিয়ে গঠিত সাবেক একটি সংস্থার প্রধান ফ্রাঙ্কোয়া ডেভাক্স তদন্ত প্রতিবেদন প্রকাশের সময় দুবার বলেছেন, অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। এটা বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা, নৈতিকতার সঙ্গে বিশ্বাসঘাতকতা ও শিশুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলেও তিনি উল্লেখ করেন।

অলিভিয়ার স্যাভিনাক নামে এক ভুক্তভোগী প্রকাশিত তদন্ত প্রতিবেদনকে ভূমিকম্পের সঙ্গে তুলনা করেছেন। একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্তদের প্রকৃত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।

ফরাসি গির্জা এরই মধ্যে ভুক্তভোগীদের আর্থিক সহায়তার পরিকল্পনার কথা ঘোষণা করেছে, যা আগামী বছর থেকে শুরু হবে। ভুক্তভোগীদের কয়েকটি সংগঠন বলছে, তারা তদন্তের বেরিয়ে আসা তথ্যের ভিত্তিতে গির্জার স্পষ্ট এবং সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আশা করছেন।

গত মঙ্গলবার (৫ অক্টোবর) ফ্রান্সের ক্যাথলিক গির্জায় ১৯৫০ সাল থেকে দুই লাখ ১৬ হাজার শিশুকে যৌন হয়রানি করা হয় বলে একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। ভুক্তভোগীদের মধ্যে অধিকাংশই ছিল ছেলে শিশু। বিশ্বব্যাপী কিছু ক্যাথলিক গির্জার কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠার মধ্যেই এ ধরনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

তদন্তের প্রধান কর্মকর্তা বলেছিলেন, কমপক্ষে ২ হাজার ৯০০ থেকে ৩ হাজার ২০০ ক্যাথলিক যাজক ও পাদ্রী শিশুদের ওপর নিষ্ঠুর যৌন হয়রানি চালান। ফরাসি গির্জার একজন সিনিয়র ব্যক্তি এ ঘটনাকে লজ্জাজনক ও ভয়াবহ বলে অভিহিত করে ক্ষমা চেয়েছেন।

ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের গির্জায় হয়রানির শিকার শিশুদের সংখ্যা বেড়ে ৩ লাখ ৩০ হাজার পর্যন্ত হতে পারে। সাধারণ সদস্যরা যেমন ক্যাথলিক স্কুলের শিক্ষকরা এ অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। প্রায় আড়াই হাজার পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগীদের অধিকাংশই ছেলে শিশু, যাদের বয়স ১০ থেকে ১৩ বছরের মধ্যে।

২০১৮ সালে ফরাসি ক্যাথলিক গির্জা এ তদন্তের অনুমোদন দেয়। আদালত, পুলিশ, গির্জার নথি, ভুক্তভোগীদের সাক্ষাৎকার ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করে প্রতিবেদনটি তৈরি ও প্রকাশ হতে আড়াই বছর সময় লাগে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31