IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> ৬৮ বছর পর সেই এয়ার ইন্ডিয়া কিনে নিল টাটা

৬৮ বছর পর সেই এয়ার ইন্ডিয়া কিনে নিল টাটা

ধূমকেতু নিউজ ডেস্ক : ৬৮ বছর ভারতের রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে কিনে নিয়েছে টাটা গ্রুপ। শুক্রবার প্রায় ১৮ হাজার কোটি টাকায় রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থাকে কিনে নেয় তারা। খবর টাইমস অব ইন্ডিয়া।

খবরে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টায় সংবাদ ব্রিফিংয়ে ভারতীয় সরকারের পক্ষ থেকে এই খবর জানানো হয়।

নিলামে দ্বিতীয় স্থানে ছিলেন স্পাইসজেটের প্রধান অজয় সিং। তাঁদের দরপত্র ছিল প্রায় ১৫ হাজার ১০০ কোটি টাকা।
নতুন ডানায় ভর দিয়ে উড়ান শুরু করল এয়ার ইন্ডিয়া।

গত বেশ কয়েক বছর ধরে দেনার ভারে জর্জরিত এয়ার ইন্ডিয়া। উপায় হিসাবে তাই বিলগ্নিকরণেই আস্থা ছিল কেন্দ্রের। কেন্দ্রীয় সরকার গত সপ্তাহের শুরুতে এয়ার ইন্ডিয়ার দরপত্র মূল্যায়ন শুরু করে।

হিন্দুস্তান টাইমস জানায়, ১৯৩২ সালে ভারত স্বাধীন হওয়ার আগে টাটা গোষ্ঠী এয়ার ইন্ডিয়াকে কিনে নেয়। তখন তার নাম ছিল টাটা এয়ারলাইন্স। এরপর ১৯৫৩ সালে এয়ার ইন্ডিয়া রাষ্ট্রায়ত্ত সংস্থা হয়। ৬৭ বছর পর ফের তা টাটাদের হাতেই ফিরে এল।

ঋণগ্রস্ত এয়ার ইন্ডিয়ার মোট ১২৭টি উড়োজাহাজ রয়েছে। এয়ার ইন্ডিয়া বর্তমানে ৪২ টি আন্তর্জাতিক গন্তব্যে যায়। দেশে মোট ৪,৪০০টি অভ্যন্তরীণ এবং ১,৮০০টি আন্তর্জাতিক অবতরণ এবং পার্কিং স্লটের পাশাপাশি বিদেশি বিমানবন্দরে ৯০০ স্লটের নিয়ন্ত্রণ পাবে টাটা গোষ্ঠী।

এয়ার ইন্ডিয়ার কর্মীদের চাকরি একবছরের জন্য সুনিশ্চিত। তারপর যাদের যাদের রাখবে না টাটা গোষ্ঠী, তাদের ভলান্টারি রিটায়ারমেন্টের সুযোগ দেওয়া হবে। এছাড়াও সবাই পিএফ, গ্র্যাচুইটি ও মেডিকেলের সুযোগ পাবেন।

হিন্দুস্তান টাইমসের খবরে আরও বলা হয়, ভারত সরকার এয়ার ইন্ডিয়ায় তার সম্পূর্ণ অংশীদারিত্ব বিক্রি করছে। ভারতের বেসামরিক বিমান পরিষেবা ক্ষেত্রে টাটা গ্রুপ নতুন নয়। এয়ারএশিয়া ইন্ডিয়াতে প্রায় ৮৪% এবং ভিস্তারায় ৫১% শেয়ার আছে টাটা গ্রুপের। ফলে এয়ার ইন্ডিয়া যে বেশ অভিজ্ঞ হাতেই যাচ্ছে, তা বলা যায়।

বিলগ্নিকরণ দফতরের সচিব বলেন, হস্তান্তরের পর মোট ৪৬ হাজার ২৬২ কোটি টাকার ঋণ থাকবে এয়ার ইন্ডিয়ার। এই ঋণ এআইএএইচএল (Air India Assets Holding Limited (AIAHL)-এর নামে হবে। চলতি বছর আগস্টের শেষে মোট ঋণ ছিল ৬৫ হাজার ৫৬২ কোটি টাকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31