IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথমে বৈঠকে যে হুঁশিয়ারি দিল তালেবান

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথমে বৈঠকে যে হুঁশিয়ারি দিল তালেবান

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগান সরকারকে অস্থিতিশীল করার জন্য আমেরিকাকে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তালেবান। কাবুল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর দু’পক্ষের প্রথম মুখোমুখি বৈঠকে আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী হুঁশিয়ারি উচ্চারণ করে।

এএফপির খবরে বলা হয়, গত ৩১ আগস্ট আফগানিস্তান থেকে চলে আসার পর এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধিদল তালেবান প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠক করছে। এর আগে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গে তালেবানের গোপন আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। সেই আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন আফগানবিষয়ক মার্কিন বিশেষ দূত জালমাই খালিজাদ। এবারের বৈঠকে খালিজাদ থাকছেন না বলে জানা গেছে।

শনিবার প্রথম দিনের বৈঠক শেষে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী বলেন, কাতারের রাজধানী দোহায় মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠকের সময় তাদেরকে স্পষ্ট করে বলা হয়েছে, আফগান সরকারকে দুর্বল করার যেকোনো প্রচেষ্টা জনগণের জন্য সংকট তৈরি করবে। তালেবান সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা কারো জন্য শুভ ফল বয়ে আনবে না, বরং আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক সবার জন্য কল্যাণকর হবে।

দোহায় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে তালেবান সরকারের রোববার দ্বিতীয় দিনের মতো বৈঠক হওয়ার কথা রয়েছে।

তালেবান প্রতিনিধিদলের সঙ্গে শুরু হওয়া এ বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের আফগানবিষয়ক উপবিশেষ প্রতিনিধি টম উয়েস্ট এবং ইউএসএআইডির মানবিক সহায়তাবিষয়ক কর্মকর্তা সারাহ চার্লস। তালেবানের এ হুঁশিয়ারি বিষয়ে যুক্তরাষ্ট্রের তরফে কোনো প্রতিক্রিয়ার কথা জানা যায়নি।

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছিলেন, কাতারের রাজধানী দোহায় তালেবান প্রতিনিধি দলের সাথে আমেরিকার একটি প্রতিনিধি বৈঠক করবে। তবে এ বৈঠকে আমেরিকা তালেবান সরকারকে স্বীকৃতি দেবে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31