IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যুসাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
Home >> টপ নিউজ >> বিনোদন >> যশকে স্বামী হিসেবে স্বীকার নুসরাতের!

যশকে স্বামী হিসেবে স্বীকার নুসরাতের!

ধূমকেতু নিউজ ডেস্ক : এখনও ঘোরের মধ্যে আছে টালিউড অভিনেত্রী নুসরাত জাহানের ভক্তরা। নায়িকার সন্তানের বাবা আসলে কে- এই প্রশ্নের সঠিক উত্তর এখনও অজানা। তবে গুঞ্জন ও অনুমান যশ-ই তার সন্তানের পিতা। সরাসরি না বললেও অভিনেত্রী বহুবার ইঙ্গিতে সেটাই বোঝাতে চেষ্টা করেছেন। নতুন করে আবারও একবার সেই ইঙ্গিত দিলেন নুসরাত।

রবিবার গভীর রাতে একটি কেকের ছবি প্রকাশ করেছেন নুসরাত। যেখানে দেখা গেছে, কেকের উপর ইংরেজি অক্ষরে লেখা, ‘ওয়াই ডি’। এ থেকে স্পষ্ট বোঝা যায় যে- যশের নামের প্রথম ইংরেজি অক্ষরগুলোকেই পাশাপাশি বসানো হয়েছে। কিন্তু নিচের একটি লেখা থেকেই উঠল নতুন গুঞ্জন। যেখানে লেখা আছে, ‘হাসব্যান্ড’, অর্থাৎ ‘স্বামী’। আরও একটি জায়গায় লেখা, ‘ড্যাড’, অর্থাৎ ‘বাবা’।

ঈশানের বাবা যে যশ, সে কথা আগেই প্রকাশ্যে এসেছিল। কিন্তু ‘স্বামী’ লেখা দেখেই প্রশ্ন জাগে সবার। তবে কি যশের জন্মদিনে স্বামীকে স্বীকৃতি দিলেন নুসরাত?

গত বছর তাদের দু’জনকে দেখা গিয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরে। তখন মাথায় সিঁদুর ছিল নুসরাতের। তা ছাড়া ঈশানের জন্মের পর এনা সাহা আয়োজিত বিশ্বকর্মা পূজায় ‘যশরত’কে দেখা গিয়েছিল। সেখানেও নুসরাত মাথায় সিঁদুর পরেছিলেন। কিন্তু কখনও জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি সাংসদ-অভিনেত্রী।

এদিকে রবিবার যশের জন্মদিনে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, মধুমিতা সরকার শুভেচ্ছা জানিয়েছেন।
সূত্র : আনন্দবাজার

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31