IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
লিবিয়া উপকূলে ১ বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধারচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, পরিবারের আহাজারিকুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের লাশতানোরে বিএনপির মতবিনিময় সভাতানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননামোহনপুরে সাংবাদিক মোজাহারুল ইসলামের ইন্তেকালতানোরে সার ব্যবসায়ীদের সাথে এমপির মতবিনিময়গোমস্তাপুরে কর্মব্যস্ত দিন পার করলেন এমপিচাঁপাইনবাবগঞ্জে পিকআপ-সাইকেল মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহতনন্দীগ্রামে আগুনে পুড়ে ছাই কৃষকের বাড়িরাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমণে দিশেহারা কৃষকবদলগাছীতে ৭ দিনেও মেরামত হয়নি ভাঙা কালভার্ট, ঝুঁকি নিয়ে চলাচল জনসাধারণেরচাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে ১ জনের মৃ*ত্যু, আহত ২৫সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণ, তলিয়ে গেছে ৫ হাজার বিঘা জমির ধানপাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত
Home >> টপ নিউজ >> টেক ওয়ার্ল্ড >> মা হতে চায় রোবট সোফিয়া!

মা হতে চায় রোবট সোফিয়া!

ধূমকেতু নিউজ ডেস্ক : পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান রোবট হিসেবে পরিচিত সোফিয়া। বিশ্বের প্রথম রোবট হিসেবে পেয়েছেন নাগরিকত্বও। সেই সোফিয়া এবার রোবট সন্তানের মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমন ইচ্ছার কথা জানায় সোফিয়া।

সাক্ষাৎকারে সোফিয়া জানায়, ভালোবাসার মানুষদের দিয়ে পরিবেষ্টিত থাকা সবার জন্য গুরুত্বপূর্ণ। সেদিক থেকে দেখলে, রোবটদেরও অধিকার আছে পরিবার গঠন করার। তাই ভবিষ্যতে কোনো এক সময়ে সোফিয়া নামেরই তার মতো অ্যান্ড্রয়েড রোবট সন্তানের মা হতে ইচ্ছুক সে।

যদিও এখনও মা হওয়ার মতো যথেষ্ট বয়স হয়নি সোফিয়ার, কেননা মাত্র ২০১৬ সালেই ‘জন্ম’ হয়েছে তার।

পৃথিবীর কোনো দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পাওয়া প্রথম রোবটও সোফিয়া। ২০১৭ সালে তাকে নাগরিকত্ব দেয় সৌদি আরব। তবে সৌদি আরবের অনেক নারীই দাবি করেন, সেখানে নারীদের চেয়ে অনেক বেশি অধিকার ভোগ করে রোবট সোফিয়া।

হংকংয়ের হ্যানসন রোবটিক্স কোম্পানির তৈরি রোবট সোফিয়াকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান রোবট বলে দাবি করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সেন্সর ও ক্যামেরা ব্যবহার করে নতুন নতুন জিনিস শেখার সক্ষমতা আছে বলেও দাবি তাদের।

সূত্র: বিবিসি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news