IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলন
Home >> টপ নিউজ >> প্রবাস >> জাপান প্রণালীতে রাশিয়া-চীনের ১০ জাহাজ

জাপান প্রণালীতে রাশিয়া-চীনের ১০ জাহাজ

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়া ও চীনের নৌবাহিনীর ১০টি জাহাজ একসঙ্গে জাপান প্রণালী অতিক্রম করেছে। ওই প্রণালী জাপানের মূল ভূখণ্ড ও উত্তরের হোক্কাইডো দ্বীপকে আলাদা করেছে। জাপান সরকার জানিয়েছে, এই কর্মকাণ্ডকে তারা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাপানের উপ-প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিকো ইসোজাকি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাশিয়া এবং চীনের নৌবাহিনীর কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে। আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে জাপানের আকাশ ও জলপথ নজরদারিতে রাখবো।

এই প্রথম রাশিয়া এবং চীনের নৌবাহিনীর জাহাজ একসঙ্গে এই প্রণালী দিয়ে চলাচল করলো। জাপান সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যদিও ওই প্রণালী আন্তর্জাতিক জলপথ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। পূর্ব চীন সাগরের কয়েকটি ক্ষুদ্র দ্বীপ নিয়ে জাপানের সঙ্গে বিরোধ রয়েছে। মস্কোর সঙ্গেও আঞ্চলিক বিরোধ রয়েছে টোকিওর।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, জাপান ও রাশিয়ার নৌবাহিনীর এই জাহাজ চলাচলের মাধ্যমে আন্তর্জাতিক কোনো নিয়মের লঙ্ঘন হয়নি। এমনকি জাপানের জলসীমাও লঙ্ঘন হয়নি বলে জানিয়েছেন তিনি।

এর আগে ১৪-১৭ অক্টোবর জাপান সাগরে যৌথ মহড়া চালায় রাশিয়া ও চীন। দুই দেশের মধ্যে নৌ সহযোগিতা বৃদ্ধি করতেই এ মহড়া চালায় তারা। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া-চীনের মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31