IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> টপ নিউজ >> টেক ওয়ার্ল্ড >> অ্যাপলের নতুন চিপ উন্মোচন

অ্যাপলের নতুন চিপ উন্মোচন

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বখ্যাত তথ্যপ্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাপল উন্মোচন করেছে আরও শক্তিশালী চিপ। যা ম্যাকবুক ল্যাপটপের নতুন সংস্করণে থাকছে। চিপগুলো হলো ‘এম১ প্রো’ এবং ‘এম১ ম্যাক্স’।

প্রতিষ্ঠানটি এমন এক সময় নতুন চিপের ঘোষণা দিল, যখন তারা দাবি করেছিল যে বিশ্বব্যাপী চিপের ঘাটতির কারণে অ্যাপল তার আইফোন ও কম্পিউটার লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন কমিয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) অ্যাপল তাদের ওয়েবসাইটে বলে, ‘আজ নতুন চিপ ‘এম১ প্রো’ এবং ‘এম১ ম্যাক্স’ দ্বারা চালিত ম্যাকবুক প্রো উন্মোচন করা হয়েছে।’

এর আগে ২০২০ সালে প্রতিষ্ঠানটি তার নিজস্ব ডিজাইনে প্রথম ম্যাক কম্পিউটার বাজারে আনে। যাতে রয়েছে সিলিকন চিপ। তার এক বছরের মাথায় নতুন চিপের ঘোষণা দিল অ্যাপল।

প্রযুক্তি শিল্প নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান গার্টনারের বিশ্লেষক মিকাকো কিটাগাওয়া অ্যাপলের নতুন চিপের বিষয়ে বলেন, ‘এগুলোর পারফরম্যান্স বেশ উন্নত।’

অ্যাপল দাবি করছে, তাদের নতুন চিপগুলো বর্তমানের সর্বাধিক ক্ষমতা সম্পন্ন ‘৮ কোর’ এর কম্পিউটার থেকে ১ দশমিক ৭ শতাংশ বেশি গতি দেবে। এগুলো গেমের জন্য দুর্দান্ত। তবে তাদের এই দাবি নিয়ে এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) গ্রেগ জোসভিয়াক বলেন, ‘নতুন ম্যাকবুক চালু করতে পেরে আমার আনন্দিত। এর পারফরম্যান্স অসাধারণ। দুর্দান্ত ব্যাটারির ক্ষমতা।’ সূত্র: বিবিসি, অ্যাপল ওয়েবসাইট

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031