IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে আদিবাসীর বাড়ি ভাংচুর করে জমি দখলের চেষ্টা

তানোরে আদিবাসীর বাড়ি ভাংচুর করে জমি দখলের চেষ্টা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে আদিবাসির জমি দখলে নিতে গভীর রাতে আদিবাসী পল্লীর ঘর-বাড়িতর দরজায় তালা লাগিয়ে বাড়ি ঘর ভাংচুর করে জমি দখলে নেয়ার চেষ্টা করেছে প্রভাবশালী ভূমিদশ্য হামিদুর রহমান।

এসময় খবর পেয়ে তানোর থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন এবং উভয় পক্ষকে নিয়ে থানায় বসে আপোষের জন্য চেষ্টা করে ব্যর্থ হন। এনিয়ে আদিবাসী পল্লীতে আতংক বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শি ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর-মান্দা উপজেলার সীমান্ত ঘেষা চৌবাড়িয়া হাটের দক্ষিনে তানোর উপজেলার মধ্যে মালশিরা আদিবাসী পল্লীতে পৈত্রিক সুত্রে প্রাপ্ত হয়ে ঘরবাড়ি নির্মান করে বসবাস করে আসছিলেন মস মুর্মুর পুত্র দেবেন মুর্মু।

গত ২৩ অক্টোবর রাতে তানোর উপজেলার মালশিরা গ্রামের শরিফ আলীর পুত্র হামিদুর রহমান ও তার ভাইসহ প্রায় ২৫/৩০ জন লাঠি সোটা হাসুয়া দ্যাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে রাত ১ টার দিকে মালশিরা আমিবাসী পল্লীতে এসে সকলের ঘরের দরজা বাহির থেকে লাগিয়ে দিয়ে সম মুর্মুর বাড়ি ভাংচুর শুরু করেন।

এসময় তানোর থানা পুলিশে ফোন দেয়া হয়ে রাতেই তানোর থানার এসআই নিজাম সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে এসে আদিবাসীর ঘর থেকে মুক্ত করেন এবং ঘটনার সাথে জড়িত ৪ জনে আটক করে পরে ছেড়ে দেন।

এনিয়ে উভয় পক্ষকে নিয়ে থানায় বসে আপোষের চেষ্টা করে ব্যর্থ হন পুলিশ। এঘটনার পর থেকে ভুমদশ্য হামিদুর আদিবাসী দেবেন মুর্মুকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করছেন। প্রভাশালী হামিদুরের হুমকির মুখে নিরাপত্তাহীনতার পাশাপাশি আতংকিত হয়ে পড়েছেন আদিবাসীরা।

এব্যাপারে যোগাযোগ করা হলে অভিযুক্ত হামিদুর রহমান বলেন, আমি দেবেন মুর্মুর ভাইয়ের কাছ থেকে নিয়ম ও আইন মেনে জমি কিনেছি ওই জমি দখলের চেষ্টা করা হয়েছে মাত্র জানিয়ে তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কঅমকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন,খবর পেয়ে কামারগাঁ ইউপির দায়ত্ব প্রাপ্ত এসআই নিজাম উদ্দীকে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্র আনা হয়। তিনি বলেন, বিষয়টি সুষ্ঠ সমাধানসহ আইনি ব্যবস্থা গ্রহনের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। তিনি বলেন, আদিবাসীদের আতংকিত হওয়ার মত কোন ঘটনা ঘটেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31