IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> ভাই ফোঁটা বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কেন দেয়?

ভাই ফোঁটা বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কেন দেয়?

ধূমকেতু নিউজ ডেস্ক : সনাতন ধর্মে ভাই-বোনের অটুট বন্ধনের উৎসব হল ভাইফোঁটা। নিয়ম অনুযায়ী, প্রতিবছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে এই উৎসব পালিত হয়ে থাকে।

দিনটিতে যেমন বোন তার ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করে থাকে, তেমনি ভাইও সারা জীবন তার বোনকে আগলে রেখে তাকে সমস্ত বাধা বিপত্তি থেকে রক্ষা করার প্রতিজ্ঞা করে।

বিধি মেনে ভাইফোঁটার এই দিনটিতে দিদি বা বোন উপোস থেকে ভাইদের দূর্বা ঘাস, আতপ চাল ইত্যাদি দিয়ে বরণ করে নেয়। এরপর ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা’ এই মন্ত্রোচ্চারণের মাধ্যমে বাম হাতের কড়ে আঙুলের দ্বারা ভাইয়ের কপালে টিকা দেন বোনেরা।

কিন্তু কখনও কি ভেবে দেখেছেন ফোঁটা দেওয়ার ক্ষেত্রে বোনেরা কেন বাঁ হাতের কড়ে আঙুলই ব্যবহার করে? কেন হাতের অন্য আঙুলগুলি ব্যবহার করা হয় না? তবে চলুন আজ জেনে নিন কড়ে আঙুল ব্যবহার করার আসল কারণ।

সনাতন ধর্মের ব্যাখ্যা অনুযায়ী, মানুষের হাতের পাঁচটি আঙ্গুল পাঁচটি ইন্দ্রিয়ের প্রতীক- ক্ষিতি, অপ, তেজ, মরুৎ ও ব্যোম। এদের মধ্যে ব্যোম হচ্ছে কড়ে আঙুল। ভাইবোনের ভালবাসা যেমন আকাশের মতো উদার, অসীম ও অনন্ত হয়, তেমনি শাস্ত্র মতে ব্যোম বা কড়ে আঙুল হচ্ছে মহাশূন্যের প্রতীক ও নারী প্রকৃতিস্বরূপা।

তাই উদার ভালবাসার প্রতীক হিসেবে কড়ে আঙুলকেই পবিত্র বলে মনে করা হয় ভাইফোঁটা উৎসবের ক্ষেত্রে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, তিনবার এই মন্ত্রোচ্চারণের মাধ্যমে বোনেরা বাঁ হাতের কড়ে আঙুলের দ্বারা ভাইয়ের কপালে টিকা দেয়। দ্বিতীয়বার দুই কানের লতিতে দুটো টিকা দেয় এবং শেষে কন্ঠনালিতে একটি টিকা দেয়। এভাবে ফোঁটা দেওয়ার মাধ্যমে ভাইয়ের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে বোনেরা।

সূত্র: এই সময়

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031