IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> বিনোদন >> সবকিছু ফিরে পেলেন সুশান্ত-প্রেমিকা রিয়া

সবকিছু ফিরে পেলেন সুশান্ত-প্রেমিকা রিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : এক বছর ধরে নিজের সম্পত্তিতে দখল ছিল না তার। সম্প্রতি মাদক মামলা সংক্রান্ত (এনডিপিএস) আদালতের অনুমতিতে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফিরে পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী।

বাজেয়াপ্ত করা ল্যাপটপ এবং ফোনের দখলও পেলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রেমিকা।

২০২০ সালের ১৪ জুন প্রয়াত হন সুশান্ত সিংহ রাজপুত। তার পর থেকেই তার মৃত্যু তদন্ত নিয়ে তোলপাড় গোটা দেশ। কাঠগড়ায় তোলা হয় সুশান্তের প্রেমিকা রিয়াকে। সুশান্তকে মাদক সরবরাহ করার অভিযোগে এক মাসের হাজতবাসও হয় তার। রিয়া জামিন পেয়েছেন গত বছর অক্টোবর মাসে।

অ্যাকাউন্ট ফেরত পাওয়ার জন্য রিয়া যে আবেদন জমা দিয়েছেন, তাতে লেখা, ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর মাসে তার অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। রিয়ার লেখায়, তিনি পেশায় এক জন মডেল এবং অভিনেত্রী। নিজের জীবনযাপনের ভার তার হাতে। তা ছাড়া তার সংসারে এবং কর্ম ক্ষেত্রে যে মানুষরা কাজ করেন, তাদের বেতনের জন্য টাকা পয়সা তোলা ও জমানোর জন্য নিজের অ্যাকাউন্টগুলির প্রয়োজন রয়েছে রিয়ার। তার ভাই শৌভিক চক্রবর্তীর যাবতীয় খরচ রিয়াকে সামলাতে হয়। তাই ১০ মাস ধরে তার অ্যাকাউন্টগুলি বাজেয়াপ্ত করে রাখায় রিয়ার জীবন যাপনে অসুবিধা হচ্ছে। এমনই একাধিক কারণের কথা লেখা হয়েছে রিয়ার আবেদনে।

স্পেশাল পাবলিক প্রসিকিউটার অতুল সারপান্ডে জানিয়েছেন, সুশান্ত-মামলায় তদন্তকারী কর্মকর্তা ইতিমধ্যেই রিয়াকে তার জিনিসপত্র নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

কিন্তু অন্য দিক থেকে নানা রকম আপত্তি এসেছে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) প্রতিনিধি আইনজীবী অতুলের যুক্তি, যেহেতু মাদক-মামলার তদন্ত এখনও শেষ হয়নি, তাই এই মুহূর্তে বাজয়াপ্ত করা অ্যাকাউন্টগুলি ছেড়ে দিলে তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। যদিও আদালতের রায়ে শেষ মেশ রিয়ার পক্ষেই দাঁড়ায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31