IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘আফগানিস্তানে নিরাপত্তা প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে আমেরিকা’

‘আফগানিস্তানে নিরাপত্তা প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে আমেরিকা’

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তান সফররত আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, দুই দশকের উপস্থিতি সত্ত্বেও আমেরিকা ও ন্যাটো আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে।তিনি শুক্রবার ইসলামাবাদ-ভিত্তিক থিংক ট্যাংক ‘দ্যা ইনস্টিটিউট অব স্ট্রাটেজিক স্টাডিজ ইসলামাবাদ’ আয়োজিত এক সেমিনারে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন।

মুত্তাকি বলেন, “আফগানিস্তানে ২০ বছর ধরে লাখ লাখ সেনা, বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র ও অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আমেরিকাসহ ৫০ দেশের সামরিক উপস্থিতি দেশটিতে শান্তি ও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে; এমনকি ২০ বছর আগে আফগানিস্তানে যারা ক্ষমতায় ছিল তাদেরকেও ধ্বংস করতে ব্যর্থ হয়েছে।

আফগান পররাষ্ট্রমন্ত্রী ২০ সদস্যের উচ্চপদস্থ প্রতিনিধিদল নিয়ে বর্তমানে তিনদিনের সফরে পাকিস্তানে রয়েছেন।তিনি সেমিনারে আরো বলেন, “অথচ আমরা আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করেছি এবং গোটা বিশ্বকে গ্যারান্টি দিচ্ছি যে, আমাদের দেশে স্থিতিশীলতা বজায় থাকবে; তারপরও বিশ্ব আমাদের কাছে আর কি চায় তা আমাদের বোধগম্য নয়।”

গত ১৫ আগস্ট থেকে আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে আসলেও এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি; যদিও নানা ক্ষেত্রে তালেবানের সঙ্গে সহযোগিতা করে যাচ্ছে পাশ্চাত্যসহ বিশ্বের অনেক দেশ।

আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের অতীতের সবগুলো সরকার দু’টি সমস্যায় ভুগেছে। কোনো কোনো সরকার আফগান জনগণের আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে উপেক্ষা করে বিদেশি শক্তিগুলোর চাহিদা পূরণ করেছে ও বিদেশি হস্তক্ষেপ বিনা বাক্যব্যয়ে মেনে নিয়েছে। অন্য কিছু সরকার বিদেশিদের দাবি-দাওয়া সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে যার ফলে আন্তর্জাতিক সমাজ থেকে আফগানিস্তান বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মুত্তাকি বলেন, “আমরা এই দুই ধরনের সরকারের মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করছি যেখানে পরস্পরের সঙ্গে সাংঘর্ষিক অবস্থান ছাড়াই উভয় পক্ষের আকাঙ্ক্ষা ও দাবি-দাওয়া পূরণ করা হবে”।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31