IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> খেজুরের গুড়ের সেমাই পিঠা তৈরির

খেজুরের গুড়ের সেমাই পিঠা তৈরির

ধূমকেতু নিউজ ডেস্ক : শীতের দিনে খেজুরের গুড় দিয়ে তৈরি হয় নানা ধরনের পিঠা। আর সেমাই পিঠা সেই তালিকার মধ্যে অন্যতম। তবে এই পিঠার আবার এলাকা ভেদে রয়েছে একেক নাম। তবে তৈরি করার পদ্ধতি অনেকটা সেমাইয়ের মতো বলে একে সেমাই পিঠা নামেই বেশি ডাকা হয়। এটি খেতে ভীষণ মজা।

চলুন জেনে নেই সুস্বাদু সেমাই পিঠা তৈরির রেসিপিটি সম্পর্কে-

উপকরন

চালের গুঁড়া- ৪ কাপ

চিনি- স্বাদমতো

তরল দুধ- ৪ লিটার

কনডেন্সড মিল্ক- স্বাদমতো

খেজুরের গুড়- ৩ কাপ

এলাচ গুঁড়া- ২ চা চামচ

পানি- পরিমাণমতো

লবণ- সামান্য

কিশমিশ- পরিবেশনের জন্য।

প্রস্তুত পদ্ধতি

প্রথমে একটি হাঁড়িতে পানি ফুটতে দিন। ফুটে উঠলে তাতে চালের গুঁড়া দিয়ে ডো তৈরি করে নিন। এরপর হাঁড়ি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠাণ্ডা করে ডো ভালোভাবে ময়ান করে নিন। এরপর তা থেকে লেচি কেটে সেমাই তৈরি করে নিন। সেমাই তৈরি হয়ে গেলে চুলায় অন্য একটি পরিষ্কার হাঁড়ি দিয়ে তাতে দুধ দিন। দুধ ফুটে উঠলে সেখান থেকে এককাপ দুধ তুলে রাখবেন। এরপর তুলে রাখা দুধ প্রথমে ঠাণ্ডা করে নিয়ে তাতে গুড় গলিয়ে রাখবেন। এবার চুলায় থাকা দুধের হাঁড়িতে কনডেন্সড মিল্ক ও এলাচ গুঁড়া দিয়ে জ্বাল দিন। এবার তাতে তৈরি করে রাখা সেমাই দিয়ে দিন। ঘন হয়ে এলে নামিয়ে নিন। সেমাই যখন অনেকটা ঠাণ্ডা হয়ে আসবে তখন দুধ ও গুড়ের মিশ্রণ তাতে ঢেলে দিন। এরপর উপরে কিশমিশ দিয়ে পরিবেশন করুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ